অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নভেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এল ২৭০ কোটি ডলার, অর্থবছরে প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সংলাপে যাচ্ছে ইসলামী আন্দোলন ৭ দফা দাবি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সোমবার সারা দেশে জামায়াতের বিক্ষোভ লকডাউনেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল ৯০ লাখ টাকা মেলা দেখতে যাওয়ার পথে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জামালপুরে তিনজন নিহত মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার, পালিয়েছে সহযোগীরা ঢাকেশ্বরী মন্দিরসহ চার স্থানে হামলার পরিকল্পনা, পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক
হোম › আন্তর্জাতিক › বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে ‘বড় টার্মিনাল’ বানাচ্ছে দুবাই, খরচ কত?

বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে ‘বড় টার্মিনাল’ বানাচ্ছে দুবাই, খরচ কত?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪ 12
বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে ‘বড় টার্মিনাল’ বানাচ্ছে দুবাই, খরচ কত?

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণ করা হচ্ছে নতুন টার্মিনাল। এটি এখনকার চেয়ে পাঁচগুণ বড় হবে। বলা হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল হবে।


স্থানীয় সময় গতকাল রোববার আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন এ টার্মিনালের নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, প্রতি বছর ২৬ কোটির বেশি যাত্রী বিমানবন্দরের নতুন এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন। এটি নির্মাণে খরচ হচ্ছে ৩ হাজার ৫০০ কোটি ডলার।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, আগামী বছরগুলোয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম তুলনামূলক নতুন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তর করা হবে।

এক এক্স পোস্টে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, এ বিমানবন্দর ঘিরে দুবাইয়ের দক্ষিণাঞ্চলে পুরো একটি শহর গড়ে তোলা হবে। লাখ লাখ মানুষের আবাসনের ব্যবস্থা থাকবে সেখানে। বৈশ্বিক আকাশ সেবার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এ বিমানবন্দর।

২০১০ সালে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়। ৫টি রানওয়ে ও ৪০০টি উড়োজাহাজ রাখার সুব্যবস্থা আছে এখানে। দুবাইয়ের স্বনামধন্য এমিরেটাস এয়ারলাইনসের কার্যক্রম চলবে এখান থেকে।

দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল গ্রিফিথস বলেন, এ উন্নয়ন কর্মকাণ্ড নেতৃস্থানীয় উড়োজাহাজ চলাচলের কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরও মজবুত করবে।

টানা ১০ বছর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীর চাপে এ বিমানবন্দরের সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত বছর এ বিমানবন্দর দিয়ে প্রায় ৮ কোটি ৭০ লাখ যাত্রী চলাচল করেছেন, যা করোনা মহামারির আগের মতোই।

লিংক কপি হয়েছে ✓
স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে ◷ ১ ঘণ্টা ৯ মিনিট আগে হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ◷ ১ ঘণ্টা ৫২ মিনিট আগে পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ ◷ ২ ঘণ্টা ১০ মিনিট আগে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম ◷ ২ ঘণ্টা ১০ মিনিট আগে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন ◷ ১৮ ঘণ্টা ৩৫ মিনিট আগে আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর ◷ ১৮ ঘণ্টা ৩৫ মিনিট আগে