অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বিকল্প বিরোধ নিষ্পত্তিতে পাঁচ প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক অস্ত্র ফেলে আত্মসমর্পণ করো, নইলে পরিণতি ভালো হবে না: হাইতির গ্যাংদের বুকেলে ২৫ দিনের কারখানা বন্ধে রপ্তানি ক্ষতি প্রায় ১০০ কোটি ডলার, ক্রয়াদেশ যাচ্ছে প্রতিযোগী দেশে মায়ামিতে ডলফিনসকে ২৩-১২ পয়েন্টে হারাল নিউইয়র্ক জেটস, টানা দ্বিতীয় জয় ইন্ডিয়ানাপোলিসে রোমাঞ্চকর লড়াইয়ে কোল্টসকে ৩৪-৩০ পয়েন্টে হারাল জায়ান্টস ৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪১৬ জন, বাদ পড়লেন ৪৬ জন আগামী সপ্তাহে ৫০তম বিসিএসের ফল, ডিসেম্বরের মাঝামাঝি ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি আটলান্টিকের গভীরে মিলল ৫০ লাখ বছরের পুরোনো ডুবন্ত প্রবাল দ্বীপ সাধারণ ল্যাপটপেই ইন্টারনেট ছাড়া ভাইরাসের জিনোম বিশ্লেষণ, আইসিডিডিআর,বির নতুন সফটওয়্যার ‘একটি গরু কিনলেই আরেকটি ফ্রি’— আগারগাঁওয়ে জমজমাট প্রাণিসম্পদ মেলা জন্মনিয়ন্ত্রণ পিলে আগ্রহ কমছে তরুণীদের, এক দশকে ব্যবহার নেমেছে ৩২ শতাংশে ঢাকা ও চট্টগ্রামে হবে দুটি নিউরোসায়েন্স সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯ জন শিক্ষা খাতের অনিয়ম তদন্তে রেজা কিবরিয়ার নেতৃত্বে সংসদীয় উপকমিটি কারণ ছাড়াই আট দিন পেছাল প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক
হোম › খেলার মাঠ › ব্যাঙ্গালুরুর কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিলো চেন্নাই

ব্যাঙ্গালুরুর কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিলো চেন্নাই

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২১ মে, ২০২৪ 225
ব্যাঙ্গালুরুর কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিলো চেন্নাই

প্লেঅফ নিশ্চিত হলো না চেন্নাই সুপার কিংসয়ের। ব্যাঙ্গালুরুর কাছে হেরে আসর থেকে বিদায় নিলো সিএসকে। প্লে অফে জায়গা করে নিয়েছে কোহলির ব্যাঙ্গালুরু। প্রথম আট ম্যাচের সাতটিতে হারের মুখ দেখা বিরাট কোহলির দল প্লে-অফে ওঠার পথে জিতেছে টানা ৬ ম্যাচ।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাঙ্গালুরু ২০ ওভারে তোলে ৫ উইকেটে ২১৮ রান। অধিনায়ক ফাফ ডু প্লেসির ব্যাট থেকে আসে ৫৪ রানের ইনিংস। এ ছাড়া কোহলি ২৯ বলে ৪৭, রজত পতিদার ২৩ বলে ৪১ এবং ক্যামেরন গ্রিন ১৭ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন। শেষ চারে উঠতে হলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২০ ওভারে ২০১ রান তুলতেই হতো। আর সেই লক্ষ্যপূরণে শেষ ৬ বলে চেন্নাইয়ের দরকার ছিল ১৭ রান।


ইয়াশ দয়ালের প্রথম বলেই ধোনি হাঁকান বিশাল ছক্কা। পরের বলেই আউট হন তিনি। বাকি ১১ রান করাই হয়ে উঠলো কষ্টসাধ্য ব্যাপার। রবীন্দ্র জাদেজা ও শারদুল ঠাকুর মিলে করতে পারলেন না সেই রান। লিগ পর্বেই বিদায় নিশ্চিত হয়ে গেল গতবারের চ্যাম্পিয়নদের।


কলকাতা, রাজস্থান ও হায়দরাবাদ আগেই প্লে-অফ নিশ্চিত করে আগেই। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেই টিকিটের লড়াইয়েই ছিল চেন্নাই-ব্যাঙ্গালুরু। চেন্নাইয়ের তুলনায় ২ পয়েন্ট কম থাকায় (১৪ ও ১২) ব্যাঙ্গালুরুকে শুধু জিতলেই হতো না, রান রেটেও এগিয়ে থাকার দরকার ছিল।

লিংক কপি হয়েছে ✓