Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › খেলার মাঠ › মেসি ও ডি মারিয়াকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

মেসি ও ডি মারিয়াকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১১ এএম, ২২ মে, ২০২৪ 193
মেসি ও ডি মারিয়াকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এজন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। এই স্কোয়াড থেকে ৩ জনকে বাদ দিয়ে ২৬ জনকে নিয়ে হবে কোপা আমেরিকার দল।

৯ জুন দিবাগত রাতে (বাংলাদেশ সময়) শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে মেসি বাহিনী। পরবর্তীতে ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে তাদের ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসিতে। ২০২৬ বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে হারা ইকুয়েডরকে কঠিন প্রতিপক্ষ মানছেন কোচ স্কালোনি।


২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার আসর। যেখানে উদ্বোধনী দিনেই ম্যাচ রয়েছে মেসিদের। তারা খেলবেন কানাডার বিপক্ষে। গ্রুপ ‘এ’—তে তাদের প্রতিপক্ষ কানাডা, চিলি ও পেরু। ২৫ জুন নিউজার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি। আর ২৯ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু।


আর্জেন্টিনা দল:


গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরেনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেজ।


ডিফেন্ডার: গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেয়া, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো ও ভ্যালেন্টিন বারকো।


মিডফিল্ডার: গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এজেকুয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও জিওভান্নি লো সেলসো।


ফরোয়ার্ড: আনহেল ডি মারিয়া, ভ্যালেন্টিন কার্বনি, লিওনেল মেসি, আনহেল কোরেয়া, গারনাচো, নিকোলাস গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।