Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › খেলার মাঠ › সাকিবের পর মাশরাফিকে নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা

সাকিবের পর মাশরাফিকে নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৪ এএম, ০৪ অক্টোবর, ২০২৫ 230
সাকিবের পর মাশরাফিকে নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা

সাকিব আল হাসানের সঙ্গে একচোট কথার লড়াই হয়ে গেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। সামাজিক মাধ্যমে কেউ কারো নাম না নিলেও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন দুজনেই। এবার মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাশরাফির প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মাশরাফি বিন মুর্তজার মতো খেলোয়াড় আমাদের আইডল ছিল। শুধুমাত্র পলিটিকস করার কারণে কী পরিস্থিতিতে পড়তে হয়েছে। এটা ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে, বর্তমান খেলোয়াড়দেরও।’


জুলাই আন্দোলনের অগ্রসেনানী আসিফ যোগ করেন, ‘কোনো রানিং খেলোয়াড়ের অবশ্যই পলিটিকসে জড়িত হওয়া উচিত না। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে তো কোনো বিষয় ছিল না। নীতিনির্ধারকরা তো জড়িত হতেনই, খেলোয়াড়রাও রাজনীতিতে জড়িত হতেন; এটা পৃথিবীর কোথাও আপনি হয়তো দেখবেন না, শুধু বাংলাদেশেই সম্ভব।’


এরপরই আসে সাকিব প্রসঙ্গ। গেল বছর সাকিব নাকি ক্রীড়া উপদেষ্টাকে জানিয়েছিলেন তাকে ‘জোর করে’ মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের। সে কারণে অনেকে তাকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘কয়েকজন বোর্ড কর্তা চেয়েছিলেন, তিনি যেহেতু বলেছেন তাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে, তাই তাকে যেন ফেরানো হয়। তিনি সেটা পরিষ্কার করে বলুক, তিনি যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত না সেটাও পরিষ্কার করুক। তিনি চেষ্টা করেছিলেন, ওই প্রসেসটাতেও তিনি গিয়েছিলেন।’ 


তবে সে প্রক্রিয়া শেষ হয়ে গেছে হাসিনাকে সমর্থন দেওয়ার সাথে সাথেই। আসিফের কথা, ‘কিন্তু পরবর্তীতে সেটা কন্টিনিউ করেনি, সেটা আসলে হয়ে ওঠেনি। ভালো পরিবেশ তৈরি হওয়ার যে সম্ভাবনা ছিল, সেটা শেখ হাসিনাকে সরাসরি সমর্থন দেওয়ার মাধ্যমে নষ্ট হয়েছে। এবং বাংলাদেশের জনগণের মধ্য থেকে তিনি ধিকৃত হয়েছেন। সার্বিক দিক থেকেই মনে হয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ দলে খেলা উচিত না।’ 


সাকিবের নামে একাধিক ফৌজদারী মামলা ঝুলছে। এমন পরিস্থিতিতে সাকিব দেশে আসতে পারবেন কি না, তা নিয়েও আছে শঙ্কা। আসিফ বলেন, ‘আপনি ফৌজদারি মামলার আসামী, আমার তো এটা বলার এখতিয়ার নাই যে আপনি আসেন খেলেন, চলে যান! এটা আমার কনসার্নও না, আমাদের দায়িত্বও না।’