Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › খেলার মাঠ › স্টয়নিসের অলরাউন্ড নৈপুণ্যে ওমানকে হারালো অস্ট্রেলিয়া

স্টয়নিসের অলরাউন্ড নৈপুণ্যে ওমানকে হারালো অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪০ এএম, ০৬ জুন, ২০২৪ 724
স্টয়নিসের অলরাউন্ড নৈপুণ্যে ওমানকে হারালো অস্ট্রেলিয়া

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ বি’র ম্যাচে ওমানকে ৩৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৬ জুন) বার্বাডোসের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে নির্ধারিত ওভার শেষে ১২৫ রানে থামে ওমানের ইনিংস। আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয় অজিরা।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লের ৬ ওভারের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় ওমান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন আয়ান খান। ১৮ রান আসে আকিব ইলিয়াসের ব্যাট থেকে। বাকি সবাই আউট হয় এক অঙ্কের রানে। অজিদের পক্ষে ৩টি উইকেট তুলে নেন স্টয়নিস। এছাড়া ২টি করে উইকেট পান মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা। ১টি উইকেট পান নাথান এলিস।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় তারা। বিলাল খানের বলে খালিদ কাইলের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ওপেনার ট্র্যাভিস হেড। ক্রিজে আসেন অধিনায়ক মিচেল মার্শ। ১৪ রান করে শোয়েব খানের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তিনিও। পরেই বলেই গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেন দলের তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।

তবে দুর্দান্ত অর্ধশতক তুলে নেন ডেভিড ওয়ার্নার। ৫৬ রান করে বিদায় নেন ওয়ার্নার। শেষ পর্যন্ত স্টয়নিসের ঝড়ো ৬৭ রানের সুবাদে ১৬৪ তে থামে অস্ট্রেলিয়ার ইনিংসর। এ জয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এলো অজিরা।