Columbus, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নাসিরনগরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব, বিক্রি হচ্ছে দেদারসে কুলাউড়ায় বেদখলে থাকা সরকারি জমি উদ্ধার অবৈধভাবে টিলাকাটার প্রতিযোগিতায়; ঝুঁকিতে ঘড়বাড়ি নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের শেখ হাসিনাকে নিয়ে ঢাকা-দিল্লি বিরোধ, যুক্তরাষ্ট্রের অবস্থানের পর কী করবে ভারত? নওগাঁয় সাঁতার শিখতে খালে নেমে স্কুল ছাত্রের মৃত্যু ভুয়া ডিবি পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়, নওগাঁয় গ্রেপ্তার ২ কুষ্টিয়া সীমান্তে দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার। চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ দানবাক্স বসানোর আহ্বান হাসনাত-পাটওয়ারীর নিউ গিনি প্রপার্টিজে হামলা: জামায়াত এমপির জামাতা মিজানুর রহমান গ্রেপ্তার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, হরমুজ ঘিরে উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: তিনজন কারাগারে, হামলার কারণ নিয়ে তদন্ত অব্যাহত হাম-জাতীয় উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, বাংলাদেশে মোট মৃত্যু ১ হাজার ৯৯ মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: পুলিশ পাহারায় ফের শুরু টিকাদান, তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ
হোম › বাংলাদেশ › অবৈধভাবে টিলাকাটার প্রতিযোগিতায়; ঝুঁকিতে ঘড়বাড়ি

অবৈধভাবে টিলাকাটার প্রতিযোগিতায়; ঝুঁকিতে ঘড়বাড়ি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১০ এএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ 4
অবৈধভাবে টিলাকাটার প্রতিযোগিতায়; ঝুঁকিতে ঘড়বাড়ি

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে অবাধে টিলা কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, অপরিকল্পিতভাবে টিলা কাটার ফলে ওই গ্রামের ঝুঁকিপূর্ণ টিলার নিচে গড়ে ওঠা একাধিক বাড়িঘর ভারী বর্ষণ কিংবা ভূমিকম্প হলেই টিলা ধসে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের কঠোর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও থামছে না এসব পাহাড় ও টিলা কাটা।


দক্ষিণ বড়ডহর গ্রামের কুতুব মিয়া, জমির মিয়া (পিকআপ ডাইভার), উভয় পিতা মৃত আজব মিয়া। জমির ডাইভার টিলা কেটে মাটি পরিবহন করে পুকুর ভরাট করে চলছে ভিটে নির্মানের উৎসব। একই গ্রামের মৃত আব্দুল গণি (বেলমনি)এর ছেলে তাজুল ডাইভার,


প্রতিদিন এসব এলাকার বিভিন্ন টিলা থেকে প্রতি পিকআপ মাটি ১৫০০ থেকে ১৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যে কোনো সময় টিলা ধসে পড়ে ধ্বংসের সম্মুখীন হতেপাড়ে।


এ ব্যাপারে জানতে চাইলে, পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মো: মাইদুল ইসলাম বলেন খোঁজ নিয়ে তথ্যানুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


এ বিষয়ে জানতে চাইলে, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী বলেন, তহশিলদার সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে তার কাছ থেকে সংবাদটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।