অনলাইন, ১৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মেয়র মামদানির উদ্যোগে বোদেগা ও ছোট মুদি দোকানে এসএনএপির নতুন নিয়ম কার্যকরে ৯০ দিনের ছাড় রাজধানীর কল্যাণপুরে মোটরসাইকেলে এসে ১০টি ককটেল বিস্ফোরণ, একজন আটক ৩০ টাকার চালে সাময়িক স্বস্তি, টেকসই সমাধান ন্যায্য মজুরিতেই ককটেল, আগুন আর ঝটিকা অবরোধ: এক সপ্তাহে কোথায় কী ঘটল, প্রশাসন কী করছে শীতের শুরুতে চাঙা থাকতে পাতে রাখুন যেসব মৌসুমি খাবার পুনর্বিবেচনার আবেদন, আইনজীবীর হলফনামা আর পেরিয়ে যাওয়া সময়সীমা বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট ৩৬৫: আউটলুক-টিমসে বিপর্যয়, ভোগান্তি গড়াল দ্বিতীয় দিনে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে চাকরি, আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত ৮ দিনেই হাজার কোটি রুপি ছাড়াল রণবীর কাপুরের ‘রামায়ণ’ বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার খুলনায় মোটরসাইকেলে এসে দোকানে বসা বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা সেনবাগে গৃহবধূর চোখে ‘সুপার গ্লু’, হাত-মুখ বেঁধে দুর্ধর্ষ চুরি মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ; পুলিশ আসতেই পালাল ৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা, প্রতি শুক্রবার ট্রাকে বিক্রি যশোরে বিএনপি নেতার বাড়িতে দুটি অবিস্ফোরিত ককটেল, চিরকুটে হত্যার হুমকি
হোম › বাংলাদেশ › নওগাঁয় ছাত্রদলের উদ্যোগে পাঁচশতাধিক কৃতি শিক্ষার্থীকে “মেধাবী সংবর্ধনা” প্রদান

নওগাঁয় ছাত্রদলের উদ্যোগে পাঁচশতাধিক কৃতি শিক্ষার্থীকে “মেধাবী সংবর্ধনা” প্রদান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:০৯ এএম, ১৩ নভেম্বর, ২০২৬ 11
নওগাঁয় ছাত্রদলের উদ্যোগে পাঁচশতাধিক কৃতি শিক্ষার্থীকে “মেধাবী সংবর্ধনা” প্রদান
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁয় এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের আয়োজনে শুক্রবার বেলা ১২টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ হল রুমে এই “মেধাবী সংবর্ধনার” আয়োজন করা হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওই সকল কৃতি শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” সূচক হাতে ক্রেস্ট তুলে দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির তিন সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আযম (ভিপি রানা) ও খায়রুল আলম গোল্ডেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে এক শিক্ষার্থী বলেন, বিএনপির প্রতি ভালোবাসা আমার বাবার কাছ থেকেই শিখেছি। তাই আমাকে এখানে আমন্ত্রন জানানোর জন্য আমি কৃতজ্ঞ। তবে আমি চাই তারেক রহমানের মাধ্যমে দেশ ভালো চলুক, মানুষ ভালো থাকুক।

জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রাকৃতিক সম্পদ আজকের শিক্ষার্থী। তাই তোমাদের হাতেই হবে দেশ নিরাপদ। এই জন্য তোমাদের ভালোভাবে পড়াশোন করে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষকে তথা দেশকে ভালোবাসতে হবে।

আর গল্পের মাধ্যমে জেলা ছাত্রদলের আহ্বায়ক শিক্ষার্থীদের বুঝিয়ে দিলেন, পড়াশোনার পাশাপাশি থাকতে হবে দেশপ্রেম, তবেই হবে সোনার বাংলাদেশ।

বিশেষ অতিথি মামুনুর রহমান রিপন বলেন, আজকের এই সাফল্য তোমাদের পরিশ্রমের প্রতিফলন। পরিশ্রম করার জন্যই আজ তোমারা সন্মানিত হচ্ছো। তবে এটাই তোমাদের শেষ সাফল্য নয়। কারণ কেবল তোমরা স্কুলের প্রথম গন্ডি পেরিয়েছো। কাজেই আগামীতেও এই সাফল্য ধরে রাখতে তোমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। সেই সাথে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। যারা মেধাবী ছাত্র তারা ছাত্রদল করে। কাজেই পড়াশোনা করার পাশাপাশি তোমাদের ছাত্রদল করার দাওয়াত দিয়ে রাখলাম।

প্রধান বক্তা আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, যারা তারেক রহমানের পাশে থাকবে, যারা বাংলাদেশের পক্ষে থেকে নেতৃত্ব দিবে তাদেরকে নিয়ে আজ অনুষ্ঠান করা হচ্ছে, তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এই জন্য জেলা ছাত্রদলকে ধন্যবাদ।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান বক্তা বলেন, তোমাদেরকে তোমার বাবা-মা যে উদ্দেশ্যে নিয়ে পাঠিয়েছে, তোমাদেরকে সেই উদ্দেশ্য সফল করতে হবে। তোমাদের কাছে আমার দাবি তোমরা আমাদের নওগাঁকে বিশ্বের দরবারে পরিচিত করাবে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান তোমাদেরকে নিয়ে নতুন করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। আর এই জন্যই তোমাদের তারেক রহমানের পাশে থাকতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাংসদ জাহিদুল ইসলাম ধলু বলেন, তোমরা পরিশ্রম ও কষ্ট করে আজ যে সাফল্য অর্জন করেছো, এটা তোমাদের প্রথম ধাপ। এরপরে আরও কঠিন ধাপ আছে। সেই সকল ধাপগুলোও এভাবে সাফল্যের সহিত অতিক্রম করতে হবে। তারপরে তোমাদের যে লক্ষ্য ও উদ্দেশ্য সেটা সফল করতে পারবে। আমি মনে করি ভবিষ্যতে তোমাদের মধ্যে থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। তবে তোমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে দেশপ্রেম। তাই লেখাপড়াকে সবার আগে উর্ধ্বে রাখতে হবে। এরপর অন্য কিছু করতে হবে।

অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে “মেধাবী সংবর্ধনা” দেওয়া হয়।

লিংক কপি হয়েছে ✓