অনলাইন, ১৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে এমপি নুসরাতের মামলা, আসামি ৩৮ বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ৬ বছর, লটারি শুধু প্রথম শ্রেণিতে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, দুই শতাধিক কারখানায় ছুটি পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর ৩৭২ হামলায় নিহত ৩১৬: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১৪, আহত ৩০ রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়া-যুক্তরাজ্যের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী নিউইয়র্কের ব্রুকলিনে ভবনধসে নিহত অন্তত ৮, আহতদের মধ্যে ৭ শিশু ৫১তম বিশেষ বিসিএস: ৫ হাজার পদে লড়বেন ৪৪ হাজার ৬৩৫ চিকিৎসক, প্রিলিমিনারি ১১ ডিসেম্বর
হোম › বাংলাদেশ › খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৫৫ এএম, ১৩ নভেম্বর, ২০২৬ 2
খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি এবং কারখানার শ্রমিকদের হুমকি দিয়ে বের করে দেওয়ার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়নের খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে ডিনস্টন ডিভিশনের আওতাধীন এ বাগান ও কারখানার সকল রকম কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফিনলে কর্তৃপক্ষের জারি করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে বলা হয়, গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বাগান ও চা কারখানার শ্রমিকরা হঠাৎ বেআইনিভাবে ধর্মঘট পালন করেন। এরপর ১২ নভেম্বর শ্রমিকরা কাজে যোগ না দেওয়ার পাশাপাশি ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা এবং ডিনস্টন সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি দিয়ে কাজ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।

কর্তৃপক্ষের দাবি, এ ধরনের অস্থিতিশীল পরিবেশ ও বিশৃঙ্খলার মধ্যে বাগান পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা ওই সময়ের জন্য কোনো মজুরি পাবেন না।

তবে বাগানের সম্পত্তি রক্ষায় নিয়োজিত শ্রমিক, চৌকিদার, বাংলো ও স্টাফ কোয়ার্টারের নিরাপত্তাকর্মী এবং মেডিকেল বিভাগে কর্মরত ফিক্সড ওয়ার্কাররা এ বন্ধ ঘোষণার আওতামুক্ত থাকবেন বলে নোটিশে জানানো হয়েছে।

লিংক কপি হয়েছে ✓