Columbus, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় বেদখলে থাকা সরকারি জমি উদ্ধার অবৈধভাবে টিলাকাটার প্রতিযোগিতায়; ঝুঁকিতে ঘড়বাড়ি নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের শেখ হাসিনাকে নিয়ে ঢাকা-দিল্লি বিরোধ, যুক্তরাষ্ট্রের অবস্থানের পর কী করবে ভারত? নওগাঁয় সাঁতার শিখতে খালে নেমে স্কুল ছাত্রের মৃত্যু ভুয়া ডিবি পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়, নওগাঁয় গ্রেপ্তার ২ কুষ্টিয়া সীমান্তে দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার। চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ দানবাক্স বসানোর আহ্বান হাসনাত-পাটওয়ারীর নিউ গিনি প্রপার্টিজে হামলা: জামায়াত এমপির জামাতা মিজানুর রহমান গ্রেপ্তার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, হরমুজ ঘিরে উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: তিনজন কারাগারে, হামলার কারণ নিয়ে তদন্ত অব্যাহত হাম-জাতীয় উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, বাংলাদেশে মোট মৃত্যু ১ হাজার ৯৯ মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: পুলিশ পাহারায় ফের শুরু টিকাদান, তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ চা পাতা চুরিতে বাঁধা দেয়ায় হামলায় আহত পাহারাদার; চা বাগানের ক্ষুব্দ শ্রমিকদের প্রতিবাদ সভা
হোম › বাংলাদেশ › ভুয়া ডিবি পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়, নওগাঁয় গ্রেপ্তার ২

ভুয়া ডিবি পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়, নওগাঁয় গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:২৬ এএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ 2
ভুয়া ডিবি পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়, নওগাঁয় গ্রেপ্তার ২

আহিদুল ইসলাম

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা আটকের পর ৯৯৯ নম্বরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। সোমবার পূর্ব রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার রাতে পুলিশ মিডিয়া সেলে এ তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।


গ্রেপ্তারকৃত দুজন হলেন, জেলার বদলগাছী উপজেলার বাসিন্দা মো. সারোয়ার হোসেন অপু (৩২) ও মো. শামীম হোসেন (৩১)।


পুলিশ সূত্রে জানা যায়, সোমবার পূর্বরাতে ওই দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এ সময় তাদের সাথে থাকা একটি সোনালি রঙের মেডেল (পদক) ও হ্যান্ডকাফসদৃশ বস্তু দেখিয়ে স্থানীয়দের গ্রেপ্তারের ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় কাদিমপুর গ্রামের জলিল সরদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন।


জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গত এক মাস ধরে ওই দুই ব্যক্তি বিভিন্ন সময়ে ডিবি পুলিশ পরিচয়ে কাদিমপুর গ্রামের একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। জিজ্ঞাসাবাদে তারা দুজনও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন কিংবা অর্থ আদায়ের সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।