অনলাইন, ১৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নুসরাতের বাড়িতে আগুন: ‘শর্টসার্কিটের কোনো সুযোগ নেই’—পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন ‘আমার ব্যবসা বৈধ ও নিবন্ধিত, যাচাই না করে অভিযোগ নয়’—অনলাইন সমালোচনার জবাবে নিউ হোপ হোম কেয়ারের সিইও সাইদুজ্জামান ডেনি ‘প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ’: হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে—রিজভী নুসরাতের বাড়িতে আগুন: দেশজুড়ে এনসিপির মশাল মিছিল, কোথাও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি মেয়র মামদানির উদ্যোগে বোদেগা ও ছোট মুদি দোকানে এসএনএপির নতুন নিয়ম কার্যকরে ৯০ দিনের ছাড় রাজধানীর কল্যাণপুরে মোটরসাইকেলে এসে ১০টি ককটেল বিস্ফোরণ, একজন আটক ৩০ টাকার চালে সাময়িক স্বস্তি, টেকসই সমাধান ন্যায্য মজুরিতেই ককটেল, আগুন আর ঝটিকা অবরোধ: এক সপ্তাহে কোথায় কী ঘটল, প্রশাসন কী করছে শীতের শুরুতে চাঙা থাকতে পাতে রাখুন যেসব মৌসুমি খাবার পুনর্বিবেচনার আবেদন, আইনজীবীর হলফনামা আর পেরিয়ে যাওয়া সময়সীমা বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট ৩৬৫: আউটলুক-টিমসে বিপর্যয়, ভোগান্তি গড়াল দ্বিতীয় দিনে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে চাকরি, আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত ৮ দিনেই হাজার কোটি রুপি ছাড়াল রণবীর কাপুরের ‘রামায়ণ’ বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার খুলনায় মোটরসাইকেলে এসে দোকানে বসা বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা
হোম › বাংলাদেশ › দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ।

দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:০৮ এএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ 210
দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ।

তানভীর আজাদ

কুষ্টিয়াপ্রতিনিধি ॥


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত দিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। স্থানীয়দের সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা তাকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দৌলতপুরের জামালপুর সীমান্তের জিরো লাইনে এ ঘটনা ঘটে।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমানা পিলার ১৫২/১০-এস থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নার্সারিপাড়া ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।


বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে এলে তারা দ্রুত জামালপুর বিওপিতে বিজিবিকে অবহিত করেন। খবর পেয়ে দায়িত্বপূর্ণ এলাকায় থাকা বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে অবস্থান নেন। স্থানীয়দের সহযোগিতায় তারা সতর্ক অবস্থান নিয়ে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন।


এ সময় সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বিজিবির প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটেন। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান বলে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে।


এ ঘটনায় ওই ব্যক্তির পরিচয় কিংবা তিনি কোন দেশের নাগরিক, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা ঠেকাতে বিজিবি সদস্যদের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদার অবস্থানে রয়েছে।

লিংক কপি হয়েছে ✓