অনলাইন, ১৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে শরণার্থীদের স্ট্যাটাস বাতিলের বিরুদ্ধে আপিলের সময় কমে ১০ দিন H-1B ভিসা নবায়নের নিয়মে কঠোর পরিবর্তনের প্রস্তাব, নতুন করে যাচাইয়ের মুখে বিদেশি কর্মীরা বাংলাদেশের অর্থনীতিতে উদ্বেগের নতুন সংকেত, প্রবৃদ্ধি ৩.২ শতাংশে নামার পূর্বাভাস আইএমএফের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা, নিউইয়র্ক আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার নাম প্রকাশ দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস দেওয়া হচ্ছে না অভিযোগ মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ সভা চা বিক্রেতা দুরূদ হত্যা মামলার ছাদিক মিয়ার মৃত্যুদণ্ড দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের সচেতন হবার আহ্বান দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের সচেতন হবার আহ্বান কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর শার্শা উপজেলার ৩২টি পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী পলাশে দু্র্যোগ প্রশমন দিবস পালিত, এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক: বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রীর
হোম › বাংলাদেশ › দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস দেওয়া হচ্ছে না অভিযোগ

দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস দেওয়া হচ্ছে না অভিযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫২ এএম, ১৪ অক্টোবর, ২০২৬ 4
দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস দেওয়া হচ্ছে না অভিযোগ

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে চা-শ্রমিক সংঘ। সংগঠনটির নেতাদের দাবি, অনেক বাগানে এখনো বোনাস দেওয়া হয়নি, আবার যেসব বাগানে দেওয়া হয়েছে সেখানেও শ্রমিকরা প্রাপ্য অর্থ পাননি।


গত ১২ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংঘের মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল অলমিক ও সাধারণ সম্পাদক হরিনারায়ণ হাজরা এসব অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, আগামী ১৬ অক্টোবর শারদীয় দুর্গাপূজা শুরু হলেও এখনো অনেক বাগানের শ্রমিকরা উৎসব বোনাস পাননি।


সংগঠনের অভিযোগ, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, দেওছড়া, ডবলছড়া, চাতলাপুর ও তিলকপুরসহ বিভিন্ন চা-বাগানে উৎসব বোনাসের পরিবর্তে কর্মস্থলে উপস্থিতির ভিত্তিতে হাজিরা বা উৎসাহ বোনাস দেওয়া হচ্ছে। নেতারা বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬, শ্রমবিধিমালা, ২০১৫ এবং ২০২৩ সালের ১০ আগস্ট প্রকাশিত চা-শিল্পের নিম্নতম মজুরির গেজেট অনুযায়ী উৎসব বোনাস দেওয়ার বিধান রয়েছে, যেখানে উপস্থিতির শর্ত জুড়ে দিয়ে কথা বলা হয়নি বলে তাদের দাবি।


সংগঠনের হিসাব অনুযায়ী, দৈনিক ১৯৬ টাকা ৮০ পয়সা মজুরি ধরে ৫৫ দিনের মজুরি ১০ হাজার ৮২৪ টাকা, যার ৬০ শতাংশ হিসাবে প্রত্যেক শ্রমিকের ৬ হাজার ৪৯৪ টাকা ৪০ পয়সা বোনাস পাওয়ার কথা। বিবৃতিতে বলা হয়, শমশেরনগর বাগানের এক শ্রমিককে ৪ হাজার ৮৭০ টাকা, চাতলাপুর বাগানের একজনকে ১ হাজার ৩০০ টাকা এবং দেওছড়া বাগানের একজনকে ৩ হাজার ২৪৭ টাকা দেওয়া হয়েছে।


চা-শ্রমিক সংঘের অভিযোগ, বাগান কর্তৃপক্ষ আইন ও সরকার ঘোষিত গেজেট পরিপত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রমিকদের বঞ্চিত করছে। এ ছাড়া ক্যাজুয়াল শ্রমিকদের সমান মজুরির বিধান থাকলেও অধিকাংশ বাগানে তাদের কম মজুরি দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়। মালনীছড়া ও রাজনগরসহ অনেক বাগানে এখনো বোনাস দেওয়া হয়নি এবং কয়েকটি বাগানে বকেয়া মজুরিও পরিশোধ হয়নি বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।