অনলাইন, ১৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত যুক্তরাষ্ট্রে শরণার্থীদের স্ট্যাটাস বাতিলের বিরুদ্ধে আপিলের সময় কমে ১০ দিন H-1B ভিসা নবায়নের নিয়মে কঠোর পরিবর্তনের প্রস্তাব, নতুন করে যাচাইয়ের মুখে বিদেশি কর্মীরা বাংলাদেশের অর্থনীতিতে উদ্বেগের নতুন সংকেত, প্রবৃদ্ধি ৩.২ শতাংশে নামার পূর্বাভাস আইএমএফের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা, নিউইয়র্ক আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার নাম প্রকাশ দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস দেওয়া হচ্ছে না অভিযোগ মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ সভা চা বিক্রেতা দুরূদ হত্যা মামলার ছাদিক মিয়ার মৃত্যুদণ্ড দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের সচেতন হবার আহ্বান দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের সচেতন হবার আহ্বান কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর শার্শা উপজেলার ৩২টি পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি
হোম › বাংলাদেশ › কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫০ এএম, ১৪ অক্টোবর, ২০২৬ 3
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত

মোঃ সাইফুর রহমান

কুড়িগ্রাম প্রতিনিধি:


কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নে এক ‘মাদকাসক্ত’ ছেলের ছুরিকাঘাতে মা নিহত মুনিরা বেগম (৫৬),গুরুতর আহত হয়েছেন অবসরপ্রাপ্ত টেক্সাটাইল প্রকৌশলী বাবা সরদার আলী (৬৫)।


বুধবার (১৪ অক্টোবর) ভোরে সদরের খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের পেছনে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পলাশবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ‘মাদকাসক্ত’ সুমনকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠান তার বাবা-মা। কিন্তু সে বারবার পালিয়ে আসে। তাকে ফের পাঠানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন তার বাবা-মা। কিন্তু সুমন তাতে রাজি ছিলেন না। বুধবার ভোরে সিরাজগঞ্জ থেকে আসা একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা সুমনকে নিতে তাদের বাড়িতে অপেক্ষা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে সুমন তার ঘর থেকে বের হয়ে বাড়িতে থাকা ছুরি দিয়ে তার মায়ের বুকে আঘাত করেন। এসময় তার বাবা এগিয়ে গেলে তার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান সুমন। বাড়িতে থাকা মাদক নিরাময় কেন্দ্রের লোকজন গুরুতর আহত এই দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মা মুনিরা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা সরদার আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়।


কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন

,খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অভিযুক্ত ছেলেকে ধরতে আমরা মাঠে রয়েছি। তাকে আটকের জন্য জোর প্রচেষ্টা চলছে।