অনলাইন, ১৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী পলাশে দু্র্যোগ প্রশমন দিবস পালিত, এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক: বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রীর সিরাজপুরে বিএনপির একক প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি ফখরুল ইসলামের নোয়াখালী'র কোম্পানীগঞ্জে শোকের ছায়া: শাহাজাদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুদ্দিন সেলিম আর নেই কুষ্টিয়ার দৌলতপুরে দূর্গাপূজার প্রস্তুতি;প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি চালের বরাদ্দপত্র দিলেন সংসদ সদস্য বাচ্চু মোল্ল। নাসিরনগর দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত। নাসিরনগরে দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ । নানিয়ারচর ‌সেনা জোন উদ্যো‌গে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনু‌ষ্ঠিত কুড়িগ্রামে চিকিৎসক সালামের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ। রাজারহাটে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ‘বানোয়াট ও ভিত্তিহীন’, দাবি অধ্যক্ষ খলিলুর রহমানের কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ২০২০ সালে মসজিদ আল-মদিনার বোর্ড অব ট্রাস্টির বিরুদ্ধে মামলা, নাজিম উদ্দিনসহ ৯০ জনের বেশি সদস্যের আইনি লড়াই শুরু কৃষ্ণসাগরে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত, একটি ডুবেছে; নিখোঁজ ১১ নাবিক কিয়েভে পাঁচ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত, জ্বালানি যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে উত্তেজনা
হোম › বাংলাদেশ › কুড়িগ্রামে চিকিৎসক সালামের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ।

কুড়িগ্রামে চিকিৎসক সালামের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৭ পিএম, ১৩ অক্টোবর, ২০২৬ 2
কুড়িগ্রামে চিকিৎসক সালামের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ।

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. আব্দুস সালামের বিরুদ্ধে যুক্তরাজ্যের ‘Helstone University’ থেকে অর্জিত এমডি কার্ডিওলজি ডিগ্রি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়া ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুড়িগ্রামের সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ডিগ্রিটিকে বিএমডিসির অনুমোদনহীন ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।


অভিযোগপত্রে বলা হয়, ডা. আব্দুস সালাম যুক্তরাজ্যের ‘Helstone University’ থেকে অনলাইনে অর্থের বিনিময়ে ডিগ্রির সনদ সংগ্রহ করেছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের সমর্থনে সংশ্লিষ্ট সনদের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।


অভিযোগকারী দাবি করেন, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত তথ্য ও সংশ্লিষ্ট সূত্রে অনুসন্ধান করে ‘Helstone University’ নামে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির পরিচয় ও সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এটিকে অনলাইনভিত্তিক সনদ বিক্রির প্ল্যাটফর্ম বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, এ ধরনের সনদ ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচিতি নিলে রোগীরা বিভ্রান্ত হতে পারেন এবং চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে।


অভিযোগের পরিপ্রেক্ষিতে কুড়িগ্রামের সিভিল সার্জন একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত প্রতিবেদনে অনলাইনে অর্জিত এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রিটিকে বিএমডিসির অনুমোদনহীন ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসককে ওই ডিগ্রি ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। তবে ওই নির্দেশনা অমান্য করে ডিগ্রিটি ব্যবহার অব্যাহত রাখার অভিযোগ উঠেছে।


চিকিৎসা একটি সংবেদনশীল পেশা। বিশেষ করে হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ ডিগ্রি ও পেশাগত যোগ্যতার যথার্থতা রোগীদের আস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই সংশ্লিষ্ট সনদের সত্যতা, প্রতিষ্ঠানটির স্বীকৃতি এবং ডিগ্রি ব্যবহারের বৈধতা নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


অভিযোগের বিষয়ে ডা. মো. আব্দুস সালাম বলেন, “ইউকে থেকে এমডি কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছি। হাজারো ছাত্র-ছাত্রী সেই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে ডাক্তারি করছেন। আমি করতে সমস্যা কোথায়? সিভিল সার্জন আমাকে যখন পত্র দিয়েছিলেন, তখন আমার সার্টিফিকেট ছিল না। এখন আমার সার্টিফিকেট আছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বিএমডিসি পদক্ষেপ নেবে। এটা নিয়ে কাদা ছোড়াছুড়ির কী আছে? কুড়িগ্রামের অনেক ডাক্তার আছেন, যারা ডিগ্রি না নিয়েও নামের পাশে ডিগ্রি যুক্ত করেছেন।”


এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বলেন, “তদন্তের মাধ্যমে আমরা ডা. সালামকে একটি পত্র দিয়েছি। বিএমডিসির নিয়ম মেনে ডিগ্রি ব্যবহার করতে পারবেন।”


বর্তমানে ডা. সালাম এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রি ব্যবহার করতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন আরও বলেন, “যতক্ষণ বিএমডিসি অনুমতি না দেয়, ততক্ষণ এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রি ব্যবহার করার সুযোগ নেই।