Columbus, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা নাসিরনগরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব, বিক্রি হচ্ছে দেদারসে কুলাউড়ায় বেদখলে থাকা সরকারি জমি উদ্ধার অবৈধভাবে টিলাকাটার প্রতিযোগিতায়; ঝুঁকিতে ঘড়বাড়ি নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের শেখ হাসিনাকে নিয়ে ঢাকা-দিল্লি বিরোধ, যুক্তরাষ্ট্রের অবস্থানের পর কী করবে ভারত? নওগাঁয় সাঁতার শিখতে খালে নেমে স্কুল ছাত্রের মৃত্যু
হোম › বাংলাদেশ › কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:১২ এএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ 3
কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ

সাইফুর রহমান

কুড়িগ্রাম প্রতিনিধি॥


কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারী সাত মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন তার বাবা। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া গ্রামের ওই নারী তার বাবা-মায়ের সঙ্গে বসবাস করেন। গত ১ সেপ্টেম্বর বিকেলে বাজার থেকে বাড়ি ফেরার পথে তার বাবা জানতে পারেন, মেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বাড়িতে ফিরে স্থানীয় নারীদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা জানান, তার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা।


বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হয়। পরে তাদের পরামর্শে কুড়িগ্রাম থানায় লিখিত অভিযোগ করা হয়।


অভিযোগকারী জানান, তার মেয়েকে কে বা কারা ধর্ষণ করে গর্ভবতী করেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে মেয়ের বাড়িতে নিয়মিত যাতায়াতকারী কয়েকজন ব্যক্তিকে তিনি সন্দেহ করছেন। অভিযোগে বলা হয়েছে, ওই ব্যক্তিরা বিভিন্ন সময় বাড়িতে আসা-যাওয়া করতেন।


অভিযোগে আরও বলা হয়, কয়েকদিন আগে বাড়িতে আসা এক ব্যক্তি তার মেয়েকে খাবার খাওয়ানোর পর মেয়েটি অসুস্থ হয়ে পড়ে এবং পরে বমি করে সুস্থ হয়। এছাড়া অন্য একদিন মেয়েটি গোসল করার সময় একজন ব্যক্তি আড়াল থেকে তা দেখছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে মেয়েটির গর্ভধারণের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।


এ বিষয়ে কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের অভিযান অব্যাহত চলছে।”


এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


এদিকে, এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।