অনলাইন, ১৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
শার্শা উপজেলার ৩২টি পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী পলাশে দু্র্যোগ প্রশমন দিবস পালিত, এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক: বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রীর সিরাজপুরে বিএনপির একক প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি ফখরুল ইসলামের নোয়াখালী'র কোম্পানীগঞ্জে শোকের ছায়া: শাহাজাদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুদ্দিন সেলিম আর নেই কুষ্টিয়ার দৌলতপুরে দূর্গাপূজার প্রস্তুতি;প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি চালের বরাদ্দপত্র দিলেন সংসদ সদস্য বাচ্চু মোল্ল। নাসিরনগর দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত। নাসিরনগরে দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ । নানিয়ারচর ‌সেনা জোন উদ্যো‌গে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনু‌ষ্ঠিত কুড়িগ্রামে চিকিৎসক সালামের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ। রাজারহাটে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ‘বানোয়াট ও ভিত্তিহীন’, দাবি অধ্যক্ষ খলিলুর রহমানের কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ২০২০ সালে মসজিদ আল-মদিনার বোর্ড অব ট্রাস্টির বিরুদ্ধে মামলা, নাজিম উদ্দিনসহ ৯০ জনের বেশি সদস্যের আইনি লড়াই শুরু কৃষ্ণসাগরে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত, একটি ডুবেছে; নিখোঁজ ১১ নাবিক
হোম › বাংলাদেশ › কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৫ পিএম, ১৩ অক্টোবর, ২০২৬ 2
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি॥

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সারের ডিলার হিসেবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

এ সময় সার ডিলার নিয়োগের নেপথ্যে অর্থ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবি জানান এবং ফ্যাসিষ্ট আওয়ামীলীগ ও তার দোষর জাতীয় পার্টির লোকদের সার ডিলার নিয়োগে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের সীমাহীন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিক্ষুব্ধরা।


সোমবার (১২ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে পৌরসভার বলদিটারী মোড় থেকে শুরু হয়ে উপজেলার কলেজ মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিলটি সমাবেশে রুপ নেয়।

সমাবেশে বক্তারা বলেন,গত ১৭ বছরে আওয়ামী দুঃশাসন ও নির্যাতন নেতারা ভুলে গেলেও বিএনপির তৃনমুলকর্মীরা ভুলে যায়নি। অর্থের বিনিময়ে বিএনপিকে বঞ্চিত করে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পূর্নবাসন প্রক্রিয়া কিছুতেই মেনে নেওয়া হবে না।


সমাবেশে বক্তারা দাবি করেন, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ১৫ সার ডিলারের মধ্যে ১০ জনই ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তাদের দোসর জাতীয় পার্টি নেতাদেরকে নিয়োগ করা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার অনিয়মে নিয়োগ নিয়েছেন বলেও দাবি করেন বক্তারা।


সমাবেশে বক্তব্য রাখেন, পৌর কৃষকদলের সদস্য সচিব আদম আলী, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন, ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদ প্রমুখ।