অনলাইন, ১৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত যুক্তরাষ্ট্রে শরণার্থীদের স্ট্যাটাস বাতিলের বিরুদ্ধে আপিলের সময় কমে ১০ দিন H-1B ভিসা নবায়নের নিয়মে কঠোর পরিবর্তনের প্রস্তাব, নতুন করে যাচাইয়ের মুখে বিদেশি কর্মীরা বাংলাদেশের অর্থনীতিতে উদ্বেগের নতুন সংকেত, প্রবৃদ্ধি ৩.২ শতাংশে নামার পূর্বাভাস আইএমএফের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা, নিউইয়র্ক আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার নাম প্রকাশ দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস দেওয়া হচ্ছে না অভিযোগ মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ সভা চা বিক্রেতা দুরূদ হত্যা মামলার ছাদিক মিয়ার মৃত্যুদণ্ড দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের সচেতন হবার আহ্বান দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের সচেতন হবার আহ্বান কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর শার্শা উপজেলার ৩২টি পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি
হোম › বাংলাদেশ › মানবপাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু

মানবপাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৪ এএম, ৩০ আগস্ট, ২০২৬ 36
মানবপাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু

নিজস্ব প্রতিনিধ॥

মানবপাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়া আরও দ্রুত ও সমন্বিত করতে রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (RDMS) চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


রোববার ঢাকায় এ ডিজিটাল ব্যবস্থার উদ্বোধন করা হয়। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে আটকে পড়া বা মানবপাচারের শিকার বাংলাদেশিদের প্রত্যাবাসন-সংক্রান্ত তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, RDMS-এর মাধ্যমে প্রত্যাবাসন প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ, নাগরিকের জাতীয়তা যাচাই, পুলিশ রেকর্ড পরীক্ষা এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান সহজ হবে।


নতুন ব্যবস্থাটি জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। শিশুদের পরিচয় শনাক্তকরণ ও প্রত্যাবাসনের ক্ষেত্রে জন্মনিবন্ধন এবং পাসপোর্ট-সংক্রান্ত তথ্যের সঙ্গেও সমন্বয়ের কাজ চলছে।


কর্তৃপক্ষের মতে, দীর্ঘদিন ধরে মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের কারণে বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তথ্য যাচাই একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। নতুন ডিজিটাল ব্যবস্থা সেই প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে সহায়তা করতে পারে।


বিশেষ করে কোনো ব্যক্তির পরিচয় ও বাংলাদেশি নাগরিকত্ব দ্রুত নিশ্চিত করা গেলে সংশ্লিষ্ট দেশের সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়ায় সময় কমানোর সুযোগ তৈরি হবে।


তবে নতুন সিস্টেম চালু হলেও এর কার্যকারিতা নির্ভর করবে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে তথ্যের সঠিকতা, নিয়মিত হালনাগাদ এবং সমন্বয়ের ওপর।