অনলাইন, ১৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে শরণার্থীদের স্ট্যাটাস বাতিলের বিরুদ্ধে আপিলের সময় কমে ১০ দিন H-1B ভিসা নবায়নের নিয়মে কঠোর পরিবর্তনের প্রস্তাব, নতুন করে যাচাইয়ের মুখে বিদেশি কর্মীরা বাংলাদেশের অর্থনীতিতে উদ্বেগের নতুন সংকেত, প্রবৃদ্ধি ৩.২ শতাংশে নামার পূর্বাভাস আইএমএফের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা, নিউইয়র্ক আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার নাম প্রকাশ দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস দেওয়া হচ্ছে না অভিযোগ মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ সভা চা বিক্রেতা দুরূদ হত্যা মামলার ছাদিক মিয়ার মৃত্যুদণ্ড দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের সচেতন হবার আহ্বান দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের সচেতন হবার আহ্বান কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর শার্শা উপজেলার ৩২টি পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী পলাশে দু্র্যোগ প্রশমন দিবস পালিত, এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক: বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রীর
হোম › বাংলাদেশ › মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ সভা

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ সভা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫১ এএম, ১৪ অক্টোবর, ২০২৬ 4
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ সভা

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল।

উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব) শাহীনা আক্তার, মৌলভীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল খায়ের, এম নাসের রহমানের রাজনৈতিক সচিব এম এ মুকিত, রাজনৈতিক সচিব মো.ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো: কাজল মাহমুদ রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।


ইতোমধ্যে মৌলভীবাজার জেলার সকল উপজেলার সর্বমোট ৭৩১ জন তথ্য সংগ্রহকারী এবং ৭৩ জন সুপারভাইজার সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী নিয়োগ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রাপ্ত ১২০ টি ট্যাবের মাধ্যমে বর্তমানে ৮টি ইউনিটে ১২০ জনকে (প্রতি ইউনিটে ১৫ জন করে) প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং প্রশিক্ষণ শেষে আজকের উদ্বোধন পরবর্তীতে উপজেলা কমিটির তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্তগণ স্ব-স্ব এলাকায় কার্যক্রম পরিচালনা করবেন। নির্দেশনা মোতাবেক প্রাথমিকভাবে প্রতি উপজেলার প্রাপ্ত তিনটি ইউনিয়নের ১নং ওয়ার্ডে আজ উদ্বোধন ও পরবর্তীতে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।


উক্ত জনকল্যাণমূলক কার্যক্রমে সকল শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গ এবং জনসাধারনের সার্বিক সহযোগিতা কামনা করেন।