অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › বাংলাদেশ › নাসিরনগর দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।

নাসিরনগর দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১২ পিএম, ১৩ অক্টোবর, ২০২৬ 67
নাসিরনগর দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর

(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ


আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নাসিরনগরে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, দর্শনার্থীদের সুষ্ঠু চলাচল নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ ‎​মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টায়

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর

উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

‎​ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইরফান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান এমপি । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কমিশনার ভূমি চৌধুরী বিশ্বনাথ আনন্দ,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিয়া।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার মোতায়েন, নিয়মিত টহল এবং কন্ট্রোল রুম স্থাপন করা হবে। গুজব প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।"

সভা শেষে উপজেলার সকল পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিয়া। উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা জামাতের আমির অধ্যাপক একেএম আমিনুল ইসলাম। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণফ্রন্ট ও পুজা উদযাপন ফ্রন্টের নাসিরনগর উপজেলা শাখার  আহ্বায়ক বাদল দেব ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণফ্রন্টের সদস্য সচিব ফটিক চন্দ্র রায় লিটন ও পুজা উদযাপন ফ্রন্ট নাসিরনগর উপজেলা শাখার সদস্য সচিব তাপস দাস প্রমুখ।

এসময় সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নাসিরনগরের ঐতিহ্য। প্রতিবছরের ন্যায় এবারও সকল ধর্মের মানুষের সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে। পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, মন্ডপে মন্ডপে নিয়োগের বিষয়ে আলোচনা করা হয়।

লিংক কপি হয়েছে ✓