পলাশে দু্র্যোগ প্রশমন দিবস পালিত,
আখতারুজ্জামান নরসিংদীঃ
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে ১৩ অক্টোবর সকাল ১১:০০ ঘটিকায় পলাশ ফায়ার স্টেশনের উদ্যোগে পলাশ উপজেলা পরিষদ চত্বরের সামনের খোলা মাঠে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও উদ্ধারবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মহড়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয়, অগ্নিনিরাপত্তা, জরুরি উদ্ধার কার্যক্রম এবং জানমালের ক্ষয়ক্ষতি হ্রাসের বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়। পাশাপাশি আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাসের গুরুত্ব তুলে ধরা হয়।
দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও যথাযথ প্রস্তুতি গ্রহণের মাধ্যমে একটি নিরাপদ, সচেতন ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।