Columbus, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ট্রাম্প-শি বৈঠক: বাণিজ্য যুদ্ধবিরতি আরও দুই মাস বাড়ল যুক্তরাষ্ট্র-চীনের ঢাকায় বোমা বিস্ফোরণ: বিস্ফোরণ ঘটালে ৫–১০ হাজার টাকা দেওয়ার অভিযোগ বাংলাদেশ ১১টি নতুন বোয়িং উড়োজাহাজ কিনছে জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের ভাড়া বৃদ্ধিতে মানা হচ্ছে না সরকারি নির্ধারিত হার মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ গুচ্ছগ্রাম লঞ্চঘাটে নদীভাঙন রোধে ইটের ব্লক, নিকটেই মাটি কাটার অভিযোগ নোয়াখালী'র রিয়াজ হামিদুল্লাহ যাচ্ছেন জেনেভায়॥ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হওয়ার পথে কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ সেনবাগে দীর্ঘসূত্রতায় বেহাল সেবারহাট–হিজলী সড়ক, চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মী সৌরভের ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন পেনসিলভেনিয়ায় বাংলাদেশ মেলা ২০২৬ সফল করতে প্রস্তুতি সভা পেনসিলভেনিয়া বইমেলার প্রস্তুতি সভা: নতুন প্রজন্ম ও কমিউনিটিকে সম্পৃক্ত করার প্রত্যয় ট্রাম্প–মেলানিয়ার নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিটিশ আমলের কুলাউড়া জংশনের স্থাপনা ধ্বংসের মুখে
হোম আমেরিকা পেনসিলভেনিয়া বইমেলার প্রস্তুতি সভা: নতুন প্রজন্ম ও কমিউনিটিকে সম্পৃক্ত করার প্রত্যয়

পেনসিলভেনিয়া বইমেলার প্রস্তুতি সভা: নতুন প্রজন্ম ও কমিউনিটিকে সম্পৃক্ত করার প্রত্যয়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ 234
পেনসিলভেনিয়া বইমেলার প্রস্তুতি সভা: নতুন প্রজন্ম ও কমিউনিটিকে সম্পৃক্ত করার প্রত্যয়

নিউইয়র্ক ভয়েস বাংলা | পেনসিলভেনিয়া প্রতিনিধি


পেনসিলভেনিয়ায় আসন্ন বাংলা বইমেলাকে আরও সফল, প্রাণবন্ত ও প্রজন্মবান্ধব করে তুলতে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। আসিফ বিরিয়ানি হাউসে অনুষ্ঠিত এ সভায় বইমেলার সার্বিক আয়োজন, নতুন প্রজন্মের অংশগ্রহণ এবং প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় বক্তব্য রাখেন কাজী সাখাওয়াত হোসেন। সভাটি সঞ্চালনা করেন ফারুক আহমেদ ভূঁইয়া পলাশ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এম. এ. তৈয়ব, মুরাদ হোসেন, শেখ মো. খোশরান, নাজমুল হাসান বাবু, এম. এ. মবিন, সাইদুর শিমুল, মঈন আহমেদ, মেজর কাফী, রুহুল আমিন, খন্দকার হাসান, নুরুল ইসলাম ও বখতিয়ার আহমেদ।


সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় তরুণ প্রজন্ম ও শিশু-কিশোরদের বইমেলার সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে। পেনসিলভানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের বইমেলার পরিকল্পনা ও বিভিন্ন কার্যক্রমে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়। তরুণদের নেতৃত্বে পাঠচক্র, সাহিত্য আড্ডা, মতবিনিময় এবং সৃজনশীল বিভিন্ন কর্মসূচি আয়োজনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।


একই সঙ্গে যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা শিশু-কিশোরদের বাংলা বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের হাতে বাংলাদেশের সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান ও শিশুতোষ বই পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উঠে আসে সভায়। প্রবাসী নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের শেকড় ও বাংলা ভাষার সম্পর্ক আরও দৃঢ় করাকে বইমেলার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।


সভায় পেনসিলভেনিয়ায় বসবাসরত চিকিৎসক, অধ্যাপক, শিক্ষক, গবেষক, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার জ্ঞানী-গুণী ব্যক্তিদের বইমেলার সঙ্গে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে আলোচনা, সেমিনার, মতবিনিময় ও বিশেষ আয়োজন করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।


এছাড়া কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে বইমেলাকে একটি সর্বজনীন কমিউনিটি আয়োজন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিতরা।


আয়োজকদের প্রত্যাশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের পেনসিলভানিয়া বইমেলা শুধু বই কেনাবেচার আয়োজন না হয়ে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও নতুন প্রজন্মের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে।


“বইয়ের আলোয়, গড়ি সুন্দর আগামী”—এই প্রত্যয়কে সামনে রেখে আগামী ২১ ও ২২ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে পেনসিলভানিয়া বইমেলা।