অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ভোট, তাইপের মেয়র পদে ক্ষমতাসীন ও বিরোধীদের হাড্ডাহাড্ডি লড়াই ব্র্যাক ব্যাংক, ওয়ালটনসহ শীর্ষ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, আবেদন চলবে ডিসেম্বর পর্যন্ত আফ্রিকায় প্রথমবার এমআরএনএ ইবোলা টিকার পরীক্ষা শুরু উগান্ডায়, অংশ নেবে শিশুরাও ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ৬১৯ জন, হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১৩৭৮ পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন চাইলেন অধ্যাপক মাহফুজ পারভেজ শীতের আগে গিজার কিনছেন? যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন সামরিক কাজে এআই ব্যবহারে শীর্ষে যুক্তরাষ্ট্র, চীন ও ইউক্রেন; তালিকায় ভারতও ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত যোগ করা সময়ের গোলে মেসির ইন্টার মায়ামিকে বিদায় করল কলম্বাস শাহাদাতের সেঞ্চুরিও বৃথা, পাকিস্তানের কাছে হেরে রাইজিং স্টার্স থেকে বিদায় বাংলাদেশের সীমান্তে মাদক প্রবেশের ১০৬টি ঝুঁকিপূর্ণ রুট, আসছে নদী ও সমুদ্রপথেও ফ্যাসিবাদের আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে, এবার ঢেলে সাজাতে হবে: প্রধানমন্ত্রী ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, মাকে দেখাতে লাশ নেওয়া হলো কারাফটকে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › বাংলাদেশ › পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৪ এএম, ১৪ অক্টোবর, ২০২৬ 43
পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

মো: জামাল হোসেন।

বেনাপোল প্রতিনিধি, যশোর॥


যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। এ ঘটনায় তাঁর মাথা ফেটে গেছে। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।


আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট ও লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।


অভিযুক্ত হৃদয় জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে তাঁর মা ও বোনকে নিয়ে গালিগালাজ করায় হামলা করা হয়েছে বলে মোবাইল ফোনে তাঁকে জানিয়েছেন মেকানিক জাহাঙ্গীর।


এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লিংক কপি হয়েছে ✓
কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, মাকে দেখাতে লাশ নেওয়া হলো কারাফটকে কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, মাকে দেখাতে লাশ নেওয়া হলো কারাফটকে ◷ ১ ঘণ্টা ৩ মিনিট আগে রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা ও গুলি, সরবরাহ বন্ধ রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা ও গুলি, সরবরাহ বন্ধ ◷ ২ ঘণ্টা ৫৭ মিনিট আগে নাসিরনগরে লেপ-তোষকের দোকানে আগুন, পুড়ে ছাই লাখ টাকার মালামাল নাসিরনগরে লেপ-তোষকের দোকানে আগুন, পুড়ে ছাই লাখ টাকার মালামাল ◷ ১৪ ঘণ্টা ৩৪ মিনিট আগে জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোনায় দুই রোহিঙ্গাসহ আটক ৪ জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোনায় দুই রোহিঙ্গাসহ আটক ৪ ◷ ১৪ ঘণ্টা ৩৪ মিনিট আগে ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি ◷ ১৪ ঘণ্টা ৩৪ মিনিট আগে নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা ◷ ১৬ ঘণ্টা ৪৪ মিনিট আগে