অনলাইন, ১৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
শার্শা উপজেলার ৩২টি পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী পলাশে দু্র্যোগ প্রশমন দিবস পালিত, এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক: বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রীর সিরাজপুরে বিএনপির একক প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি ফখরুল ইসলামের নোয়াখালী'র কোম্পানীগঞ্জে শোকের ছায়া: শাহাজাদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুদ্দিন সেলিম আর নেই কুষ্টিয়ার দৌলতপুরে দূর্গাপূজার প্রস্তুতি;প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি চালের বরাদ্দপত্র দিলেন সংসদ সদস্য বাচ্চু মোল্ল। নাসিরনগর দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত। নাসিরনগরে দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ । নানিয়ারচর ‌সেনা জোন উদ্যো‌গে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনু‌ষ্ঠিত কুড়িগ্রামে চিকিৎসক সালামের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ। রাজারহাটে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ‘বানোয়াট ও ভিত্তিহীন’, দাবি অধ্যক্ষ খলিলুর রহমানের কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ২০২০ সালে মসজিদ আল-মদিনার বোর্ড অব ট্রাস্টির বিরুদ্ধে মামলা, নাজিম উদ্দিনসহ ৯০ জনের বেশি সদস্যের আইনি লড়াই শুরু কৃষ্ণসাগরে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত, একটি ডুবেছে; নিখোঁজ ১১ নাবিক
হোম › বাংলাদেশ › রাজারহাটে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ‘বানোয়াট ও ভিত্তিহীন’, দাবি অধ্যক্ষ খলিলুর রহমানের

রাজারহাটে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ‘বানোয়াট ও ভিত্তিহীন’, দাবি অধ্যক্ষ খলিলুর রহমানের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৬ পিএম, ১৩ অক্টোবর, ২০২৬ 1
রাজারহাটে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ‘বানোয়াট ও ভিত্তিহীন’, দাবি অধ্যক্ষ খলিলুর রহমানের

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান তাঁর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগসংবলিত সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন। প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগগুলোকে ‘বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।


এক প্রতিবাদলিপিতে মাওলানা খলিলুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের যেসব অভিযোগ প্রকাশ করা হয়েছে, সেগুলো সত্য নয়। এসব অভিযোগ তাঁর ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা ও দীর্ঘদিনের পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে দাবি করেন তিনি। বিষয়টি তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে বলেও জানান অধ্যক্ষ।


প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণ যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। যথাযথ যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রকাশ বা প্রচার করা অনুচিত বলেও মন্তব্য করেন তিনি।


প্রকাশিত সংবাদে উল্লিখিত যেসব অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই বলে তিনি দাবি করছেন, সেগুলো প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান অধ্যক্ষ খলিলুর রহমান।


এ ছাড়া প্রকাশিত সংবাদের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটনের দাবি জানান তিনি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান অধ্যক্ষ।