অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৫ দিনের কারখানা বন্ধে রপ্তানি ক্ষতি প্রায় ১০০ কোটি ডলার, ক্রয়াদেশ যাচ্ছে প্রতিযোগী দেশে মায়ামিতে ডলফিনসকে ২৩-১২ পয়েন্টে হারাল নিউইয়র্ক জেটস, টানা দ্বিতীয় জয় ইন্ডিয়ানাপোলিসে রোমাঞ্চকর লড়াইয়ে কোল্টসকে ৩৪-৩০ পয়েন্টে হারাল জায়ান্টস ৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪১৬ জন, বাদ পড়লেন ৪৬ জন আগামী সপ্তাহে ৫০তম বিসিএসের ফল, ডিসেম্বরের মাঝামাঝি ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি আটলান্টিকের গভীরে মিলল ৫০ লাখ বছরের পুরোনো ডুবন্ত প্রবাল দ্বীপ সাধারণ ল্যাপটপেই ইন্টারনেট ছাড়া ভাইরাসের জিনোম বিশ্লেষণ, আইসিডিডিআর,বির নতুন সফটওয়্যার ‘একটি গরু কিনলেই আরেকটি ফ্রি’— আগারগাঁওয়ে জমজমাট প্রাণিসম্পদ মেলা জন্মনিয়ন্ত্রণ পিলে আগ্রহ কমছে তরুণীদের, এক দশকে ব্যবহার নেমেছে ৩২ শতাংশে ঢাকা ও চট্টগ্রামে হবে দুটি নিউরোসায়েন্স সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯ জন শিক্ষা খাতের অনিয়ম তদন্তে রেজা কিবরিয়ার নেতৃত্বে সংসদীয় উপকমিটি কারণ ছাড়াই আট দিন পেছাল প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক ওল্ড ট্রাফোর্ডে লজ্জার হার, ব্রেন্টফোর্ডের কাছে ৪ গোল খেল ম্যানইউ দুবার পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করল আর্সেনাল
হোম › খেলার মাঠ › অতি আত্মবিশ্বাস নাকি মানসিক জট, কী হয়েছে লিটনের?

অতি আত্মবিশ্বাস নাকি মানসিক জট, কী হয়েছে লিটনের?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৭ মে, ২০২৪ 11
অতি আত্মবিশ্বাস নাকি মানসিক জট, কী হয়েছে লিটনের?

লিটন দাসের ব্যাটিং দেখা চোখের আরাম, মনের শান্তি। ২২ গজের ক্যানভাসে ব্যাট যেন শিল্পীর তুলি। সেই লিটন হারিয়ে খুঁজছেন নিজেকে। ফর্ম হারিয়ে যেন দিক হারা এক পথিক। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও টানা তিন ম্যাচে হাসেনি লিটনের ব্যাট।

সাগরিকায় এবার যেভাবে উইকেট দিয়ে আসলেন। তা রীতিমতো হাসির খোরাক। মুজারাবানির পরপর দুই বলে স্কুপ করার ব্যর্থ চেষ্টা। ভুল থেকে শিক্ষা না নিয়ে তৃতীয় বলেও করলেন সেই একই ভুল। স্কুপ শেখার চেষ্টায় বিলিয়ে দিয়ে আসলেন উইকেট। অতি আত্মবিশ্বাস নাকি মানসিক জট।


লিটন নিজেই বলেছিলেন, ক্রিকেটটা নাকি হতাশার খেলা। তবে কি সেই হতাশায় পেয়ে বসলো এলকেডিকে? সব ফরম্যাট মিলিয়ে ফিফটি বিহীন টানা ১১ ম্যাচ। চলতি বছর ৬টি টি-টোয়েন্টি খেলে দুর্বল স্ট্রাইকরেটে করেছেন মাত্র ৭২ রান। অথচ ২০২২ সালে ১৯ ইনিংসে ১৪০.২ স্ট্রাইক রেটে চার ফিফটিতে করেছিলেন ৫৪৪ রান।


তার সামর্থ্য ও স্টাইল নিয়ে সন্দেহ নেই কারও। তবে চিরচেনা লিটন থমকে গেছেন মেন্টাল গেইমে। সেই মানসিক শৃঙ্খল কাটিয়ে টি-২০ বিশ্বকাপে স্বরুপে দেখা দেবেন এলকেডি। এমনটাই বিশ্বাস বিসিবির কোচ ও পরিচালক থেকে সভাপতির।


গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, লিটনকে তো আমরা সবসময়ই প্রতিভাবান হিসেবে জানি। অনেকদিন ধরে সে ছন্দে নেই। জালাল ভাইয়ের (জালাল ইউনুস) সঙ্গে কথা হয়েছে। আমাদের যিনি ব্যাটিং কোচ তাকে বলা হয়েছে লিটনের ওপর একটু বিশেষ নজর দিতে, সমস্যাটা কোথায় বের করতে। আশা করা ছাড়া তো কিছু বলার নেই।


এদিকে লিটনকে নিয়ে দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প বলেন, এটি ঠিক যে, লিটন রান পাচ্ছে না। তবে, সে কঠোর পরিশ্রম করছে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের জীবনে উত্থান-পতন আসবেই। লিটনের এখন সেই সময়টা যাচ্ছে। সে এখন অতটা ধারাবাহিকভাবে খেলছে না। তার পরিশ্রম থেমে নেই। আশা করি, শিগগিরই সে কাঙ্ক্ষিত ছন্দে ফিরবে।


বাজে ফর্মের কারণে সবশেষ শ্রীলঙ্কা সিরিজের মাঝপথ থেকে বাদ পড়েছিলেন দল থেকে। এরপর ডিপিএল খেললেও নিজেকে ফেরাতে পারেননি। এবার জিম্বাবুয়ে সিরিজে বাকি আর দুই ম্যাচ। সুযোগ যদি আরো একবার আসে, মিরপুরের মাঠকে ক্যানভাস বানাতে পারবেন তো লিটন কুমার দাস?

লিংক কপি হয়েছে ✓