অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ক্রেডিট কার্ডে জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নওগাঁয় দম্পতি গ্রেপ্তার ২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১০৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান তোলার ব্যস্ততা আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: জামায়াত আমির মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী রুকন ছাড়াই বিশেষজ্ঞদের নিয়ে ‘উপদেষ্টা পরিষদ’ গঠনের পথে জামায়াত যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ অনুমোদিত নয়, ফের সতর্ক করল মার্কিন দূতাবাস বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা অ্যাপেক সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন ১৯ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নেভাতে মাঠে নামল বাপেক্স বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ
হোম › আন্তর্জাতিক › এভাবেও ফিরে আসা যায়, দেখালেন রাহুল গান্ধি

এভাবেও ফিরে আসা যায়, দেখালেন রাহুল গান্ধি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৮ জুন, ২০২৪ 242
এভাবেও ফিরে আসা যায়, দেখালেন রাহুল গান্ধি

কেউ ডেকেছেন ‘পাপ্পু’ বলে। আবার কেউ উপহাস করেছেন ‘টিউবলাইট’ বলে। ঠাট্টা করে দেয়া হয়েছে ‘শাহজাদা’ তকমাও। বছরের পর বছর এমন ক্রমাগত কটাক্ষের শিকার হয়েছেন রাহুল গান্ধি। সামান্য ছুতো পেলেই কংগ্রেসের এই নেতাকে অপমান করতে ছাড়েননি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা।


তবে এই রাহুল গান্ধিই যে একদিন হয়ে উঠবেন আতঙ্কের নাম, তা হয়তো কখনোই ভাবেননি বিজেপি নেতৃবৃন্দ। ১৮তম লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর পক্ষে-বিপক্ষের সবাই মানছেন, রাহুল গান্ধি এখন ঝানু রাজনীতিবিদ। রাহুল গান্ধির ‘ইনডিয়া’ জোটের ঝুলিতে এসেছে ২৩৩ আসন,। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ‘ইউপিএ’ জোট পেয়েছিল ৯৪ আসন।


ধর্মকে এজেন্ডা বানিয়ে মোদি যখন ব্যস্ত ছিল নির্বাচনী প্রচারণায়, রাহুল তখন ছুটেছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। যাত্রাসঙ্গী বানিয়েছেন সব ধর্ম-বর্ণের মানুষকে। তার প্রতিদানই হয়তো দিয়েছে দেশের জনগণ। নিজ নিজ আসনে জয়ী হলেও মোদির চেয়ে ভোট বেশি রাহুলের। শুধু তাই নয়, মোদির চেয়ে তিনগুণেরও বেশি ব্যবধানে জয় ছিনিয়ে এনেছেন রাহুল।


অভিযোগ ছিল, দল গোছাতে পারেন না রাহুল। পারেন না জোট সামলাতে। এসবের বিরুদ্ধে একটিও কথা বলেননি তিনি। শুধু হেঁটে গেছেন লক্ষ্যে। তার সঙ্গে হেঁটেছে হাজার হাজার মানুষ। ভারত জোড়ার উদ্দেশ্য নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, তাতেই সফলতা মিলেছে। বিশেষত তরুণ ভোটারদের মন জয় করতে পেরেছেন এই কংগ্রেস তারকা।


সফলতার আরেক কারণ হিসেবে দেখা হচ্ছে, ‘ইনডিয়া’ জোটের মধ্যে সমন্বয় এবং নেতৃত্বে সক্ষমতার জন্য। দলের সভাপতির পদ ছাড়লেও এখনও ভক্ত-সমর্থকদের মধ্যে আইকন হিসেবেই বিরাজমান গান্ধী পরিবারের এই উত্তরাধিকারী।


লিংক কপি হয়েছে ✓