Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › গত এক মাসে বাংলাদেশের একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি : আসামের মুখ্যমন্ত্রী

গত এক মাসে বাংলাদেশের একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি : আসামের মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:০২ পিএম, ২৪ আগস্ট, ২০২৪ 730
গত এক মাসে বাংলাদেশের একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি : আসামের মুখ্যমন্ত্রী

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, প্রতিবেশী বাংলাদেশে অস্থিরতায় ডুবে যাওয়ার পর সেখান থেকে কোনো হিন্দু ভারতের চেষ্টা করেনি। হিন্দুরা বাংলাদেশেই অবস্থান করছে এবং লড়াই করছে।

আজ শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দ্য টেলিগ্রাফ অনলাইনের এক খবরে এমনটাই বলা হয়েছে।

বিশ্ব শর্মা বলেন, হিন্দুরা বাংলাদেশেই আছেন এবং লড়াই করছেন। গত এক মাসে ভারতে প্রবেশের চেষ্টা করছেন এমন একজন হিন্দুও ধরা পড়েনি।  

সংবাদ সম্মেলনে তিনি এও দাবি করেন, প্রতিবেশী দেশটি থেকে হিন্দু নয় বরং মুসলিমরা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছেন। তারা ভারতের টেক্সটাইল খাতে চাকরি খুঁজতে ভারতে আসার চেষ্টা করছিলেন। 

মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা দাবি করেন, গত এক মাসে ৩৫ মুসলিম অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে… তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। তবে তারা আসামে থাকার জন্য আসছিলেন না। তারা টেক্সটাইল খাতে কাজ করতে কোয়েম্বাটুর, তামিল নাড়ু ও ব্যাঙ্গালুরুতে যাওয়ার জন্য অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। 

তিনি আরও বলেন, আমরা আমাদের প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে চাপ দিতে অনুরোধ করেছি। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট প্রবল ছাত্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অধিকাংশ ভারতীয় সংবাদমাধ্যমে খবর রটানো হয় যে, বাংলাদেশের হিন্দুদের উপর ব্যাপক মাত্রায় আক্রমণ হচ্ছে। বাড়ি-ঘর, মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে। আর এসব থেকে বাঁচতে হিন্দুরা ভারতে যাওয়ার জন্য দলে দলে সীমান্তে ভীড় লাগিয়েছেন। শুধু ভারতীয় সংবাদমাধ্যম নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও এই গুজব ছড়ানো হয়।