Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › আমেরিকা › জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র পেনসিলভেনিয়া বিএনপি’র উদ্যোগে ড. মুহাম্মদ ইউনুস কে স্বাগত জানিয়ে সমাবেশ

জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র পেনসিলভেনিয়া বিএনপি’র উদ্যোগে ড. মুহাম্মদ ইউনুস কে স্বাগত জানিয়ে সমাবেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪২ এএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ 849
জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র পেনসিলভেনিয়া বিএনপি’র উদ্যোগে ড. মুহাম্মদ ইউনুস কে স্বাগত জানিয়ে সমাবেশ

জাতিসংঘের ৭৯ তম অধিবেশন উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জনাব আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সকল স্টেট কমিটির নেতৃবৃন্দ ইউনাইটেড ন্যাশন এর সামনে শান্তিপূর্ণভাবে প্রফেসর ডঃ ইউনুসকে স্বাগত জানিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে পেনসিলভেনিয়া স্টেট বিএনপি'র সভাপতি ও মেম্বার অফ স্পেশাল অ্যাসিস্ট টু দ্য চেয়ারপার্সন ফরেন অ্যাডভাইজার অ্যাফেয়ার্স কমিটির জনাব শাহ ফরিদ এর নেতৃত্বে পেনসিলভেনিয়া স্টেট বিএনপি'র নেতৃবৃন্দ উপস্থিত হয়। এ সময় জনাব শাহ ফরিদ তার বক্তব্যে বলেন, দেশ পুনর্গঠনে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক অন্তর্বর্তী সরকারকে যেকোনো রকমের সহযোগিতায় বিএনপি তাদের পাশে থাকবে এবং অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ রাখেন অতিসত্বর ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া কার্যকর করা হয় এবং নিরপেক্ষ নির্দলীয় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় শাহ ফরিদ আরো বলেন, গণআন্দোলনের প্রবর্তক ছিলেন দেশনায়ক জনাব তারেক রহমান তার ৩১ দফা দেশ সংস্কারের দাবির ভিতরে কোটা সংস্কারের বিষয়টি অন্যতম একটি দাবি ছিল, এছাড়াও তিনি বলেন দেশমাতা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা, এবং কোটা আন্দোলনের সকল শহীদ ছাত্র জনতা এবং অবৈধ সরকার দ্বারা নির্যাতনের শিকার বিএনপির অসংখ্য নেতাকর্মী নির্যাতন, হত্যা গুম খুনের শিকার হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়া ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চান এবং তার বক্তব্যে আরো বলেন বাংলাদেশের ভবিষ্যৎ একমাত্র দেশনায়ক জনাব তারেক রহমান। অতি শীঘ্রই বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের দায়িত্ব কাধে তুলে নিবেন সেই প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। উক্ত শান্তি সমাবেশে বিএনপি, যুবদল, জাসাস ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।