Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১
হোম › আন্তর্জাতিক › তাইওয়ানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সুনামির আশঙ্কা

তাইওয়ানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সুনামির আশঙ্কা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৩ এপ্রিল, ২০২৪ 164
তাইওয়ানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সুনামির আশঙ্কা

তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (৩ এপ্রিল) সকাল ৭টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। । তাইওয়ানের পাশাপাশি চীন, ফিলিপাইন ও জাপানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরে এ তিন দেশে সুনামির আশঙ্কা রয়েছে। সুনামির সময় সাগরের ঢেউয়ের উচ্চতা ৩ মিটার (৯ ফুট) ছাড়িয়ে যেতে পারে। খবর বিবিসি ও আল জাজিরা।

দেশটির দমকল বিভাগ নিশ্চিত করেছে যে, সেখানে একজন নিহত হয়েছে। পাহাড়ি হুয়ালিয়েন কাউন্টিতে ওই ব্যক্তি পাথরের নিচে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের কারণে আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। হুয়ালিয়েন শহরে বেশ কিছু ভবনের নিচে অনেকেই আটকা পড়েছেন। তবে এই সংখ্যা কত তা উল্লেখ করা হয়নি।

মার্কিন ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে ও ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৫ কিলোমিটার গভীরে। ৭ টা ৫৮ থেকে পরবর্তী কয়েক মিনিটে অন্তত ৯ দফা কম্পন হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।

তাইওয়ানের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা তাইপে সিসমোলজি সেন্টারের পরিচালক উ শিয়েন ফু বিবিসিকে বলেন, ‘পূর্ব উপকূলে সাগর তীর বা ডাঙ্গা থেকে অল্প খানিক দূরত্বে, অর্থাৎ সাগরের অগভীর অংশে এ ভূমিকম্পের অবস্থান। এ কারণে তাইওয়ান এবং তার প্রতিবেশী দেশগুলোতে পূর্ণমাত্রার কম্পন অনুভূত হয়েছে।’

তাইওয়ানের টেলিভিশন চ্যানেল টিভিবিএস ও অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যম তাৎক্ষণিকভাবে কিছু ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে ধসে ও হেলে পড়া অ্যাপার্টমেন্ট ভবন ও স্কুলগুলো থেকে লোকজন-শিক্ষার্থীদের সরানো হচ্ছে। বাড়িঘরের আঘাতে বেশ কয়েকটি যানবাহন ধ্বংস হওয়া এবং বাড়িঘর-দোকানপাটের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্রের ছড়ানো ছিটানো অবস্থার ফুটেজ প্রকাশ করেছে টিভিবিএস।

দেশটির ভূমিকম্পবিষয়ক সংস্থা বলছে, তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয় এবং প্রায় পাঁচশর মতো ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।