Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › আমেরিকা › প্রতিবাদ করার অধিকার আছে কিন্তু সহিংসতার সুযোগ নেই: বাইডেন

প্রতিবাদ করার অধিকার আছে কিন্তু সহিংসতার সুযোগ নেই: বাইডেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৭ এএম, ০৬ মে, ২০২৪ 238
প্রতিবাদ করার অধিকার আছে কিন্তু সহিংসতার সুযোগ নেই: বাইডেন

শিক্ষার্থীদের প্রতিবাদ জানানোর অধিকার আছে কিন্তু বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির কোনো সুযোগ নেই। এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ শুক্রবার (৩ মে) এমনটা জানিয়েছে বার্তা সংস্থা এপি।


বৃহস্পতিবার (২ মে) হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে বাইডেন বলেন, ভিন্ন মতপ্রকাশ গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না। এসময় বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযানের পক্ষেও সাফাই গান বাইডেন। বলেন, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না। এটা আইনের পরিপন্থী।


৮২ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র কোনো কর্তৃত্ববাদী দেশ নয়, যে ভিন্নমতকে দমন করা হবে। তবে শৃংখলাকে অবশ্যই প্রাধান্য দেয়া হবে। ভাঙচুর, অনুপ্রবেশ, ক্যাম্পাস বন্ধ করে দেয়া কিংবা ক্লাস ও গ্র্যাজুয়েশন বাতিল করতে বাধ্য করা এসব কোনোটিই শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে না বলে মোট দেন তিনি।


এর আগে, বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতে লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় (ইউসিএলএ) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। ব্যাপক অভিযানের পর সরিয়ে দেয়া হয় অবস্থানরত শিক্ষার্থীদের। ব্যবহার করা হয় জলকামান। আটক করা হয় বহু আন্দোলনকারীকে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা এবং পরে গাজায় শুরু করা ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাথমিকভাবে যুদ্ধবিরোধী সমাবেশ, অবস্থান কর্মসূচি পালন করে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। তবে অতিসম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবুর শিবির গড়ে টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ যেন ইসরায়েলকে সরবরাহ করা অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ না করে এবং তাদের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা না নেয়।