অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৫ দিনের কারখানা বন্ধে রপ্তানি ক্ষতি প্রায় ১০০ কোটি ডলার, ক্রয়াদেশ যাচ্ছে প্রতিযোগী দেশে মায়ামিতে ডলফিনসকে ২৩-১২ পয়েন্টে হারাল নিউইয়র্ক জেটস, টানা দ্বিতীয় জয় ইন্ডিয়ানাপোলিসে রোমাঞ্চকর লড়াইয়ে কোল্টসকে ৩৪-৩০ পয়েন্টে হারাল জায়ান্টস ৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪১৬ জন, বাদ পড়লেন ৪৬ জন আগামী সপ্তাহে ৫০তম বিসিএসের ফল, ডিসেম্বরের মাঝামাঝি ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি আটলান্টিকের গভীরে মিলল ৫০ লাখ বছরের পুরোনো ডুবন্ত প্রবাল দ্বীপ সাধারণ ল্যাপটপেই ইন্টারনেট ছাড়া ভাইরাসের জিনোম বিশ্লেষণ, আইসিডিডিআর,বির নতুন সফটওয়্যার ‘একটি গরু কিনলেই আরেকটি ফ্রি’— আগারগাঁওয়ে জমজমাট প্রাণিসম্পদ মেলা জন্মনিয়ন্ত্রণ পিলে আগ্রহ কমছে তরুণীদের, এক দশকে ব্যবহার নেমেছে ৩২ শতাংশে ঢাকা ও চট্টগ্রামে হবে দুটি নিউরোসায়েন্স সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯ জন শিক্ষা খাতের অনিয়ম তদন্তে রেজা কিবরিয়ার নেতৃত্বে সংসদীয় উপকমিটি কারণ ছাড়াই আট দিন পেছাল প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক ওল্ড ট্রাফোর্ডে লজ্জার হার, ব্রেন্টফোর্ডের কাছে ৪ গোল খেল ম্যানইউ দুবার পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করল আর্সেনাল
হোম › খেলার মাঠ › প্রথমবারের মতো টি-টোয়েন্ট বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ৬ ক্রিকেটার

প্রথমবারের মতো টি-টোয়েন্ট বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ৬ ক্রিকেটার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৪ মে, ২০২৪ 173
প্রথমবারের মতো টি-টোয়েন্ট বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ৬ ক্রিকেটার

নানান জল্পনা শেষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।যেখানে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ৬ ক্রিকেটার। তারা হলেন, ওপেনার তানজিদ হাসান, মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়, উইকেটকিপার ব্যাটার জাকের আলী, বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন ও পেসার তানজিম হাসান এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

এই ছয় ক্রিকেটারের মধ্যে ওয়ানডে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তিনজনের। সবশেষ ভারত বিশ্বকাপে খেলেছিলেন তানজিদ তামিম, তানজিম সাকিব ও তাওহীদ হৃদয়। এরমধ্যে তামিম সবগুলো ম্যাচে খেললেও সাকিব খেলেছেন মাত্র দু’টি।


তবে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে অভিষেক হতে যাচ্ছে তিন ক্রিকেটারের। উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী, দুই স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।


সবশেষ বিপিএল শেষে কোচ সালাহউদ্দিনের এক মন্তব্যে আলোচনায় আসেন জাকের আলী অনিক। সুযোগ পান শ্রীলঙ্কার বিপক্ষে দলে। ফিনিশারের ভূমিকায় নিজেকে দারুণভাবে প্রমাণ করে সুযোগ করে নেন বিশ্বকাপ দলেও। লিটনের ইনজুরির কারণে উইকেটের পেছনেও নিজেকে প্রমাণ করেছেন জাকির।


বিপিএলে ধারাবাহিক পারফরমেন্সের স্বীকৃতি পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। লাল-সবুজ জার্সিতে উল্লেখযোগ্য কোন পারফরমেন্স না থাকলেও বিকল্প না থাকায় বিশ্বকাপের দরজা খুলে যায় তানভীরের। ক্যারিবিয়ান উইকেটে সাকিব-শেখ মেহেদীর সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে দেখা যেতে পারে তাকে।


আর ওয়ানডে দিয়ে যাত্রা শুরু করা লেগ স্পিনার রিশাদ হোসেনও আছেন বিশ্বকাপ দলে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে চার-ছক্কার ঝড় তুলে জায়গা করে নেন টি-২০ দলে। জিম্বাবুয়ের বিপক্ষে আস্থার প্রতিদান দিয়ে এবার পেলেন বিশ্বকাপের টিকিট।

লিংক কপি হয়েছে ✓