Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › আমেরিকা › প্রধান উপদেষ্টার ভাষণ ঘিরে উত্তপ্ত নিউইয়র্ক

প্রধান উপদেষ্টার ভাষণ ঘিরে উত্তপ্ত নিউইয়র্ক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৭ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ 173
প্রধান উপদেষ্টার ভাষণ ঘিরে উত্তপ্ত নিউইয়র্ক

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনটি নিউইয়র্ক সময় সকাল ৯টায় শুরু হবে। এদিন তিনি দশম বক্তা হিসেবে বক্তব্য দেবেন। তার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে অবস্থান নেবেন বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের শত শত নেতাকর্মী।

এরইমধ্যে সব দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের ম্যানহাটনের রাস্তায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি দলই তৈরি করেছে নানা ব্যঙ্গাত্মক ব্যানার ও ফেস্টুন। এতে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকেই উত্তপ্ত হতে থাকে ম্যানহাটন ও জ্যাকসন হাইটসের রাস্তা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে একটি বিক্ষোভ মিছিল করে নিউইয়র্ক স্টেট বিএনপি ও যুবদল। এতে স্থানীয় বিএনপি ছাড়াও প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘আওয়ামী লীগ আবার মাথাচাড়া দেওয়া শুরু করেছে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

এদিকে বিকেলে প্রধান উপদেষ্টার হোটেলের সামনে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রধান উপদেষ্টার ভাষণ শুনতে জাতিসংঘের গ্যালারিতে অংশগ্রহণ করবেন বিএনপি, জামায়াত ও এনসিপির ছয় নেতা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে জাতিসংঘ সদর দপ্তরের পাশের রাস্তাগুলোয় অবস্থান করবেন বিএনপির হাজারখানেক নেতাকর্মী।

বিএনপি সূত্র জানায়, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে নেতাকর্মীরা নিউইয়র্কে এসে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের একজন সমাদৃত ব্যক্তি। তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় আমরা গর্বিত। তাকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব। শুক্রবার আমরা অন্তত এক হাজার লোক নিয়ে স্বাগত জানাব।’

বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাডভাইজার কমিটির সদস্য গোলাম ফারুক শাহিন বলেন, ‘জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত হওয়ায় এখানকার নেতাকর্মীরা সবচেয়ে বেশিসংখ্যক অংশ নেবেন। অন্যান্য প্রদেশের নেতাকর্মীদের আমরা অভ্যর্থনা জানাচ্ছি।’

যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাসুদ রানা বলেন, ‘যুক্তরাষ্ট্রে অবস্থানরত যুবদলের নেতাকর্মীরা খুবই উৎফুল্ল। অসংখ্য নেতাকর্মী শুক্রবার কাজ বাদ দিয়ে স্বাগত সমাবেশে অংশ নেবেন। কোনো অপশক্তি দেশের ইমেজ ক্ষুণ্ন করে প্রতিবাদের নামে বিশৃঙ্খলা করলে আমরা শান্তিপূর্ণ উপায়ে প্রতিহত করব।’

তিনি আরও বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর বিএনপি মহাসচিবের প্রটোকল ঠিক না থাকায় দেশে-বিদেশে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। শুক্রবারের স্বাগত সমাবেশে প্রচুর উপস্থিতি দেখিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে।’