Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › আমেরিকা › ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লোক উৎসব ২০২৫’: প্রবাসে বাঙালিয়ানার উজ্জ্বল প্রকাশ

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লোক উৎসব ২০২৫’: প্রবাসে বাঙালিয়ানার উজ্জ্বল প্রকাশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৪ অক্টোবর, ২০২৫ 321
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লোক উৎসব ২০২৫’: প্রবাসে বাঙালিয়ানার উজ্জ্বল প্রকাশ

ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র:

বাংলার প্রাণ, প্রকৃতি, সুরভি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রবাসে ছড়িয়ে দিতে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করছে এক অনন্য ‘লোক উৎসব ২০২৫’ (Folk Festival 2025)। আগামী ২২ নভেম্বর, শনিবার, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই উৎসব।

অনুষ্ঠানের ভেন্যু নির্ধারণ করা হয়েছে Alain Locke Elementary School, 4550 Haverford Avenue, Philadelphia, PA 19104।

উৎসবের মূল বার্তা —

“আশা আর ক্ষয়ার গুঞ্জনে উজ্জ্বল পরাণ, তোমার নামে পথ চলি ভরসায় উজান।”

বাংলাদেশের প্রাচীন গ্রামীণ ঐতিহ্য, শিল্প, সংগীত ও প্রকৃতির সৌন্দর্যকে ঘিরে সাজানো হবে পুরো অনুষ্ঠান। আয়োজকরা জানান, সীমিত সামর্থ্যের ভেতর থেকেও তারা একটি প্রাণবন্ত লোকউৎসব উপহার দিতে চান, যেখানে প্রবাসে বসে সবাই মাতবে বাংলার মাটির গন্ধে।


আয়োজনে থাকছেন:

• ফারুক আহাম্মদ ভুঁইয়া পলাশ, আহ্বায়ক (যোগাযোগ: 267-237-9901)

• মাসুদুল হাসান সরোয়ার ড‍্যানিয়েল, সদস্য সচিব (যোগাযোগ: 347-744-5332)


আয়োজক প্রতিষ্ঠান:

Bangladesh Arts Legacy And Cultural Association (BALACA)


আয়োজকরা জানান, প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মের মাঝে বাঙালিয়ানার শেকড় রক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য টিকিয়ে রাখাই এ উৎসবের মূল লক্ষ্য। তারা সকল প্রবাসী বাংলাদেশিকে এই লোকজ উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।