অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের কারণ জানাল বাংলাদেশ ব্যাংক স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের টিসিপির সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির, পাল্টা খোঁচা মানসুরার সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম খান পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না: তথ্য উপদেষ্টা লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত বেড়ে ২ নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ
হোম › আমেরিকা › ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৬ এপ্রিল, ২০২৬ 230
ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ

ফ্লোরিডার ট্যাম্পা এলাকায় University of South Florida-এর দুই ডক্টরাল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থী লিমনের রুমমেট, ২৬ বছর বয়সী Hisham Abugharbieh-এর বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে দুইটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি, যাদের বয়স ২৭ বছর। সর্বশেষ ১৬ এপ্রিল ট্যাম্পা এলাকায় তাদের দেখা যায়। দীর্ঘ অনুসন্ধানের পর শুক্রবার (২৪ এপ্রিল) Tampa Bay-এর একটি সেতু থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই সন্দেহভাজন হিসেবে তার রুমমেটকে গ্রেপ্তার করা হয়।

Hillsborough County Sheriff’s Office জানিয়েছে, স্টেট অ্যাটর্নি অফিসে জমা দেওয়া প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে হিশাম আবুগারবিয়েহর বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্র ব্যবহার করে হত্যার অভিযোগ আনা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ নিশ্চিত করা হয়।

শেরিফ অফিসের চিফ ডেপুটি Joseph Maurer জানান, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেলে লিমনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। তদন্তকারীরা ধারণা করছেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

অন্যদিকে, দ্বিতীয় শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও এখনো তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

নিহত লিমনের পরিবার জানিয়েছে, তিনি পরিবেশ বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার নিয়ে গবেষণা করছিলেন এবং চলতি সপ্তাহেই তার ডক্টরাল থিসিস উপস্থাপনের কথা ছিল। অন্যদিকে বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছিলেন এবং গবেষণায়ও সক্রিয় ছিলেন।

এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


লিংক কপি হয়েছে ✓