বিএডিভি'র আয়োজনে দিনব্যাপী বৈশাখী উৎসব আগামী ৪ মে ২০২৪
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৪:৪৪ এএম,
২৫ এপ্রিল, ২০২৪
1137
আগামী ৪ মে ২০২৪ শনিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি'র উদ্যোগে দিনব্যাপী বৈশাখী উৎসব ১৪৩১ আয়োজন করা হয়েছে। এই বৈশাখী উৎসব বাংলাদেশী কমিউনিটির সকলের জন্য উন্মুক্ত। দিনব্যাপী বৈশাখী উৎসবে থাকবে চিত্রাঙ্গন প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান গান-নাচ, কবিতা আবৃতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা ও নানা ধরনের খাবার। উক্ত বৈশাখ উদযাপন অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল বাংলাদেশীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সকল আমন্ত্রিত অতিথির সুবিধার্থে নিম্মে ঠিকানাটি সংযুক্ত করা হলো 1060 Wilmington Pike, West Chester, PA 19382.