Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › বিদ্রোহী প্রার্থী ফিরে আসায় ১০০ আসনের পথে কংগ্রেস

বিদ্রোহী প্রার্থী ফিরে আসায় ১০০ আসনের পথে কংগ্রেস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৭ জুন, ২০২৪ 225
বিদ্রোহী প্রার্থী ফিরে আসায় ১০০ আসনের পথে কংগ্রেস

সদ্য অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে আগের চেয়ে বেশ ভালো অবস্থানে এসেছে বিরোধী দল কংগ্রেস। অনেকে বলছেন, এবারের নির্বাচনের মাধ্যমে দলটির আবার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের পথ সুগম হলো। খবর এনডিটিভির।

মঙ্গলবার (৭ জুন) লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করে দেশটির কমিশন। সেখানে ক্ষমতাসীন দল বিজেপির এনডিএ জোট পায় ২৯৩ আসন এবং বিরোধী জোট পেয়েছে ২৩৩টি আসন। এছাড়া বিজেপি এককভাবে পেয়েছে ২৪০ ও কংগ্রেস ৯৯টি।


তবে এবার আরেকটি আসন পেয়ে ১০০ আসন পূরণের কাছাকাছি পৌঁছেছে কংগ্রেস। কারণ মহারাষ্ট্রের সাঙ্গলি আসনে জয়ী এমপি বিশাল পাতিল বৃহস্পতিবার দলের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন।


বিশাল পাটিলের পিতামহ বসন্তদাদা পাতিল একসময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন। এবারের লোকসভা নির্বাচনে নিজেদের ঘরোয়া আসন বলে পরিচিত সাঙ্গলি আসন থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচন করতে চেয়েছিলেন বিশাল।


কিন্তু জোটগত বাধ্যবাধকতার কারণে এই আসনটি মহারাষ্ট্রের অপর সাবেক মুখ্যমন্ত্রী উদ্ভভ ঠাকরের নেতৃত্বাধীন শিব সেনা ইউবিটিকে ছেড়ে দিয়েছিল কংগ্রেস। ফলে স্বতন্ত্র নির্বাচন ছাড়া আর কোনো পথ ছিল না বিশাল পাতিলের সামনে। তিনি সেই পথেই এগিয়েছেন এবং বিজয়ী হয়েছেন।


জানা গেছে, ইতোমধ্যে বিশাল পাতিল গতকাল কংগ্রেস নেতা সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির সাথে দেখা করেছেন এবং দলের প্রতি তার সমর্থন জানিয়েছেন। লোকসভা সচিবালয় অনুমোদন দিলেই তিনি কংগ্রেসের সংসদ সদস্য হিসেবে সংসদে যেতে পারবেন।