অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৫ দিনের কারখানা বন্ধে রপ্তানি ক্ষতি প্রায় ১০০ কোটি ডলার, ক্রয়াদেশ যাচ্ছে প্রতিযোগী দেশে মায়ামিতে ডলফিনসকে ২৩-১২ পয়েন্টে হারাল নিউইয়র্ক জেটস, টানা দ্বিতীয় জয় ইন্ডিয়ানাপোলিসে রোমাঞ্চকর লড়াইয়ে কোল্টসকে ৩৪-৩০ পয়েন্টে হারাল জায়ান্টস ৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪১৬ জন, বাদ পড়লেন ৪৬ জন আগামী সপ্তাহে ৫০তম বিসিএসের ফল, ডিসেম্বরের মাঝামাঝি ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি আটলান্টিকের গভীরে মিলল ৫০ লাখ বছরের পুরোনো ডুবন্ত প্রবাল দ্বীপ সাধারণ ল্যাপটপেই ইন্টারনেট ছাড়া ভাইরাসের জিনোম বিশ্লেষণ, আইসিডিডিআর,বির নতুন সফটওয়্যার ‘একটি গরু কিনলেই আরেকটি ফ্রি’— আগারগাঁওয়ে জমজমাট প্রাণিসম্পদ মেলা জন্মনিয়ন্ত্রণ পিলে আগ্রহ কমছে তরুণীদের, এক দশকে ব্যবহার নেমেছে ৩২ শতাংশে ঢাকা ও চট্টগ্রামে হবে দুটি নিউরোসায়েন্স সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯ জন শিক্ষা খাতের অনিয়ম তদন্তে রেজা কিবরিয়ার নেতৃত্বে সংসদীয় উপকমিটি কারণ ছাড়াই আট দিন পেছাল প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক ওল্ড ট্রাফোর্ডে লজ্জার হার, ব্রেন্টফোর্ডের কাছে ৪ গোল খেল ম্যানইউ দুবার পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করল আর্সেনাল
হোম › খেলার মাঠ › বিশ্বকাপের দল ঘোষণা

বিশ্বকাপের দল ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৪ মে, ২০২৪ 245
বিশ্বকাপের দল ঘোষণা

অপেক্ষার ইতি হলো। বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে কে কে যাচ্ছেন সেটি জানা গেল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (১৪ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে তাসকিন আহমেদের কাঁধে। ওপেনার হিসেবে দলে রাখা হয়েছে দুই অভিজ্ঞ সৌম্য সরকার ও লিটন দাসকে। তাদের সঙ্গে আছেন তরুণ বাঁহাতি তানজিদ হাসান তামিম। মিডল অর্ডার সামলাবেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। স্পিনার হিসেবে রয়েছেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।


টাইগাররা চার পেসার নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। ইনজুরিতে বিশ্বকাপ যাত্রা নিয়ে শঙ্কা তৈরি হলেও যুক্তরাষ্ট্রের বিমানে চড়ছেন তাসকিন। এছাড়া স্কোয়াডে রয়েছেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। দলের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে, আফিফ হোসেন ও হাসান মাহমুদকে।


ঘরের মাঠে সবশেষ অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। সিরিজে ৪ ম্যাচে শিকার করেছিলেন ৮ উইকেট। এর মধ্যে দুই ম্যাচে শিকার করেছেন তিনটি করে উইকেট। ধারণা করা হয়েছিল, বিশ্বকাপের দলে জায়গা পাবেন সাইফউদ্দিন। তবে শেষ পর্যন্ত সুযোগ পাননি এই অলরাউন্ডার।


বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।


স্ট্যান্ডবাই: আফিফ হোসেন ও হাসান মাহমুদ।

লিংক কপি হয়েছে ✓