Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › আমেরিকা › বৃহত্তর রংপুর অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

বৃহত্তর রংপুর অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২৮ অক্টোবর, ২০২৫ 745
বৃহত্তর রংপুর অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

ফিলাডেলফিয়া, ২৫ অক্টোবর ২০২৫ (শনিবার):

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বৃহত্তর রংপুর অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়া-এর ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটিরশপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান। গত শনিবার স্থানীয় একটি সুসজ্জিত হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছমোহাম্মদ এরশাদ কাম, আর সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেমোহাম্মদ চৌধুরী (বাবু)। শপথ পাঠ করান পূর্ববর্তী কমিটির সভাপতি এবিএম আলতামাস বাবুল, এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক আহমেদ কে মাহিন মিথু।


অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও পুরনো কমিটির সদস্য, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সংগঠন দীর্ঘদিন ধরে প্রবাসে রংপুর অঞ্চলের ঐক্য, সংস্কৃতি ও সহমর্মিতার প্রতীক হিসেবে কাজ করছে—নতুন নেতৃত্বের মাধ্যমে এই ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে।২০২৫–২০২৭ মেয়াদের নবগঠিত কার্যকরী কমিটি:

•সভাপতি: মোহাম্মদ এরশাদ কামাল

• জ্যেষ্ঠ সহ-সভাপতি: আবু রাব্বী সাজন

• সহ-সভাপতি: মোহাম্মদ ইকবাল, আনিক মোনাজাত সুফিয়ান

•সাধারণ সম্পাদক: মোহাম্মদ চৌধুরী (বাবু)

• সহকারী সাধারণ সম্পাদক: মনিরুল ইসলাম (তুহিন)

• কোষাধ্যক্ষ: মোহাম্মদ রবিউল ইসলাম

• সহকারী কোষাধ্যক্ষ: শাহারিয়া চৌধুরী (মুকুল)

•সাংগঠনিক সম্পাদক: আব্দুস সবুর তনু

• সহকারী সাংগঠনিক সম্পাদক: মারুফ হোসেন নূর

• ক্রীড়া সম্পাদক: নূর আলম চৌধুরী (বিপু)

•সহকারী ক্রীড়া সম্পাদক: মোঃ এন. আমিন

•দপ্তর ও প্রচার সম্পাদক: আবদুল হালিম

• নির্বাহী সদস্যবৃন্দ: বাবুল আক্তার দীপ্তি, মাশিউর চৌধুরী, মোঃ নজমুল হক, মোঃ জামাল উদ্দিন (সুমন), ফরিদুল ইসলাম


শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ এরশাদ কামাল বলেন,


“আমরা ঐক্য, সহযোগিতা ও সাংগঠনিক শক্তির মাধ্যমে প্রবাসে রংপুরবাসীর সম্মান ও ঐতিহ্য ধরে রাখতে কাজ করব।”


শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ চৌধুরী (বাবু) উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আলোচনা পর্ব শেষে অতিথিদের জন্য পরিবেশিত হয় নৈশভোজ, যা পুরো অনুষ্ঠানকে পরিণত করে এক প্রাণবন্ত মিলনমেলায়।


নন ালেন