Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › আমেরিকা › "ভূমিকম্পে কাঁপল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও এর আশপাশের অঞ্চল"

"ভূমিকম্পে কাঁপল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও এর আশপাশের অঞ্চল"

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৫ এপ্রিল, ২০২৪ 228
"ভূমিকম্পে কাঁপল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও এর আশপাশের অঞ্চল"

স্টাফ রিপোর্টারঃ মোহাম্মদ ওমর ফারুক॥

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূ-তত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৮।

মার্কিন সংবাদমাধ্যম সিএননের খবরে বলা হয়, নিউইয়র্কের ৪০ মাইল উত্তরের নিউ জার্সির লেবানন নামক এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ সকালে নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ কম্পন অনুভব করেন। ওই সময় অনেক বাড়ি ঘর কেঁপে ওঠে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এটি একটি ভূমিকম্প ছিল।


আর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে চলা গাজার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়। বৈঠকে কথা বলছিলেন সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি জান্তি সোয়েরিপ্টো। কম্পন অনুভব করার সঙ্গে সঙ্গে তিনি বলে ওঠেন ওঠেন, এটা কি ভূমিকম্প?

এ ভূমিকম্পের বিষয়ে ব্রিফ করতে শিগগিরই সংবাদ আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে বিষয়টি জানানো হয়েছে।