Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › ভেলকি দেখালেন খালিস্তানি নেতা অমৃত পাল

ভেলকি দেখালেন খালিস্তানি নেতা অমৃত পাল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৯ এএম, ০৫ জুন, ২০২৪ 209
ভেলকি দেখালেন খালিস্তানি নেতা অমৃত পাল

জেলে বন্দী থেকেও লোকসভা নির্বাচনে লড়ে জয়ী হয়েছেন ভারতের পাঞ্জাব রাজ্যের চরমপন্থী শিখ নেতা অমৃত পাল সিং। পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রায় দুই লাখ ভোট পেয়ে জিতেছেন অমৃতপাল। 


এক বছরের বেশি সময় ধরে আসামের ডিব্রুগড় কারাগারে আছেন পাঞ্জাব রাজ্যের স্বঘোষিত খালিস্তানি নেতা অমৃতপাল।


২০২৩ সালের এপ্রিলে ভারতের জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন অমৃতপাল। এর আগে এক সহযোগীর মুক্তির দাবিতে তিনি ও তার সমর্থকরা একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। 


অমৃত পাল খালিস্তানি সংগঠন ওয়ারিস পঞ্জাব দের প্রধান ৷ পঞ্জাব পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে মোগা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷ অমৃত পাল সিংকে ধরতে সাতটি জেলার পুলিশ একসঙ্গে অভিযানে নেমেছিল।