অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের কারণ জানাল বাংলাদেশ ব্যাংক স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের টিসিপির সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির, পাল্টা খোঁচা মানসুরার সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম খান পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না: তথ্য উপদেষ্টা লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত বেড়ে ২ নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ
হোম › আমেরিকা › মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আহত ৯

মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আহত ৯

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১০ এএম, ০৫ সেপ্টেম্বর, ২০২৪ 750
মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আহত ৯

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও নয়জন আহত হয়েছে। নিহত চারজন জর্জিয়ার ব্যারো কাউন্টির আপালাচি হাই স্কুলের দুই শিক্ষার্থী ও দুজন শিক্ষক।

বুধবার বিকালে জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনের (জিবিআই) পরিচালক ক্রিস হোসে এক ব্রিফিংয়ে বলেন, বন্দুকধারী ওই স্কুলটির ছাত্র কোল্ট গ্রে (১৪)।

সকাল সাড়ে ১০টার কিছু আগে স্কুলে এই গোলাগুলি চালায় গ্রে। তারপর স্কুলের রিসোর্স অফিসার তাকে আটকে ফেললে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি।

এই ঘটনার পর একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবাদানকারীদের ওই স্কুলে পাঠানো হয়েছে।

জিবিআই পরিচালক ক্রিস হোসে বলেন, বন্দুকধারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে প্রাপ্তবয়স্ক হিসেবে তার বিচার করা হবে।

ব্যারো কাউন্টি শেরিফ জুড স্মিথ বলেছেন, সন্দেহভাজন বন্দুকধারীর সঙ্গে নিহতদের কোনো যোগসূত্র আছে বলে তিনি জানেন না।

এদিকে হোসে বলেন, বন্দুকধারী সম্পর্কে সবকিছু তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। স্কুলটির সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কি না সেটিও যাচাই করা হচ্ছে।

গুলিবিদ্ধ আরও নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হোসে। হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, গুলিবিদ্ধ রোগী ছাড়াও প্যানিক অ্যাটাকের উপসর্গ নিয়ে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলাগুলির ঘটনার পর স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

কাউন্টির সুপারিনটেনডেন্ট ডালাস লেডাফ জানিয়েছেন, সপ্তাহের বাকি দিনগুলোতে ব্যারো কাউন্টির স্কুলগুলো বন্ধ থাকবে।

স্কুলে বন্দুক হামলার ঘটনায় আটলান্টার ক্যাম্পাসগুলোতেও টহল জোরদার করা হয়েছে।

এ হামলাকে 'অর্থহীন বন্দুক সহিংসতা'আখ্যা দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন মৃতদের জন্য শোক প্রকাশ করেন।

প্রেসিডেন্ট আইনপ্রণেতাদের অ্যাসল্ট অস্ত্র এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন নিষিদ্ধ করা, আগ্নেয়াস্ত্রের নিরাপদ সংরক্ষণের প্রয়োজন, সর্বজনীন ব্যাকগ্রাউন্ড চেক আইন প্রণয়ন এবং বন্দুক প্রস্তুতকারকদের জন্য দায়মুক্তি শেষ করার আহ্বান জানিয়েছেন।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৮০টিরও বেশি গণশুটিংয়ের ঘটনা ঘটেছে, যেখানে চারজন বা তারও বেশি মারা গেছে।

লিংক কপি হয়েছে ✓