Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › অর্থনীতি › মার্চে ফের বাড়লো মূল্যস্ফীতি

মার্চে ফের বাড়লো মূল্যস্ফীতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৯ এপ্রিল, ২০২৪ 200
মার্চে ফের বাড়লো মূল্যস্ফীতি

মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়েছে। এর ফলে মাসটিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৮১ শতাংশ। যা ফেব্রুয়ারি মাসে ছিল ৯.৬৭ শতাংশ। মঙ্গলবার (০৯ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএস জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও মার্চে বেড়েছে। এ মাসে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৮৭ শতাংশে। যা ফেব্রুয়ারিতে ছিল ৯.৪৪ শতাংশ। ফেব্রুয়ারিতে সার্বিক খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৩৩ শতাংশ, মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ৯.৬৪ শতাংশে।


এছাড়া, মার্চে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.৬৮ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯.৮৬ শতাংশ এবং খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি ৯.৪১ শতাংশ। আর শহরে সার্বিক মূল্যস্ফীতি ০.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.৯৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯.৯৮ শতাংশ এবং খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি ৯.৭১ শতাংশ।


উল্লেখ্য, মার্চে সার্বিক যে মূল্যস্ফীতি হয়েছে, তা গত জানুয়ারির পর সর্বোচ্চ। জানুয়ারিতে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ।