Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › মালয়েশিয়ায় চালু হচ্ছে ই-পাসপোর্ট কার্যক্রম

মালয়েশিয়ায় চালু হচ্ছে ই-পাসপোর্ট কার্যক্রম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৩ এপ্রিল, ২০২৪ 175
মালয়েশিয়ায় চালু হচ্ছে ই-পাসপোর্ট কার্যক্রম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসীদের। নানা জটিলতা কাটিয়ে এ মাসেই চালু হচ্ছে ই-পাসপোর্টের কার্যক্রম। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ। সেবা প্রদান করবে বাংলাদেশ সরকার অনুমোদিত ‘এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।

চলতি বছরের ৫ জানুয়ারি, রাজধানী কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নানামুখী সেবা নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শুরু থেকেই প্রতিষ্ঠানটি, মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট নবায়নসহ অন্যন্য সেবা প্রদানে হয়রানি ও দালালমুক্ত রাখার ঘোষণা দিয়ে আসছে।


এক্সপ্যাট সার্ভিসের পরিচালক মো. গিয়াস উদ্দিন জানান, কল সেন্টার দিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে যুক্ত হয়েছে বিদেশি নাগরিকদের জন্য ভিসা সার্ভিস ও পাসপোর্ট নেই এমন প্রবাসীদের জন্য ট্রাভেল পারমিট প্রদান। যা আগে সরাসরি হাইকমিশন থেকে সংগ্রহ করতে হতো।


প্রতিষ্ঠানটির মার্কেটিং ও ব্রান্ডিং পরিচালক এস এম আরমান পারভেজ বলেন, ই-পাসপোর্ট চালুর সব প্রক্রিয়া শেষ। শুক্রবার থেকে ই-পাসপোর্ট সেবা চালু হবে। এক্সপ্যাট সার্ভিস প্রবাসীদের জন্য জালান চান সো লিনে (সিটি সেন্টারের পাশে ) প্রায় ১৪,০০০ বর্গফুটের অন স্টপ সার্ভিস নিয়ে আসছে। যেখানে একইসঙ্গে সব সেবা যুক্ত থাকবে। ৪৫টি কাউন্টারের মাধ্যমে এ সেবা চলবে বলেও জানান তিনি।