Columbus, ৩০ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS ডলি পার্টনের প্রয়াণে বিশ্বসংগীতে শোকের ছায়া মানবাধিকার কমিশন ও সম্পত্তি হস্তান্তর বিল সংশোধিত আকারে পাসের সুপারিশ মানবপাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু যাত্রাবাড়ী হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ ‘আয়নাঘর’ আর ফিরতে দেওয়া হবে না: রাষ্ট্রপতি
হোম আমেরিকা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে টিকটক

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে টিকটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২২ এপ্রিল, ২০২৪ 151
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে টিকটক

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। শনিবার (২০ এপ্রিল) কংগ্রেসে পাস হয়েছে এ সংক্রান্ত একটি বিল। জানিয়েছে বার্তা সংস্থা এপি।

এই বিল টিকটককে চীনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বাধ্য করবে। চীনের প্রভাব থেকে বিচ্ছিন্ন না হলে যুক্তরাষ্ট্রের বাজার থেকে টিকটককে বিদায় নিতে হবে। সিনেটের অনুমোদন পেলে সাক্ষরের জন্য বিলটি পাঠানো হবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে।


টিকটকের ওপর চীনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন মার্কিন আইনপ্রণেতারা। অ্যাপটির মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স মূলত বেইজিং ভিত্তিক। অভিযোগ আছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য চীনের কর্মকর্তাদের কাছে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। এর আগেও, টিকটক নিষিদ্ধের উদ্যোগ নিয়েছিলো যুক্তরাষ্ট্র।


টিকটক ব্যবহার করে ১৭ কোটি মার্কিন নাগরিক। ব্যবহারকারীদের বেশির ভাগই বয়সে তরুণ। তবে তথ্য পাচারের অভিযোগ অস্বীকার করে আসছে টিকটকের মূল কম্পানি বাইটড্যান্স।