Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১
হোম › আন্তর্জাতিক › লিবিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলা

লিবিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৫ এএম, ০১ এপ্রিল, ২০২৪ 167
লিবিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলা

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহর বাড়িতে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ত্রিপোলির হেয় আনদালুস এলাকায় তার বিলাসবহুল বাড়িতে এই হামলা হয়।

জানা গেছে, হামলায় আরপিজি (রকেট প্রোপেলড গ্রেনেড) ব্যবহার করা হয়। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

নামপ্রকাশে অনিচ্ছুক লিবিয়ার একজন মন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি। বিস্ফোরণের পর ওই এলাকায় বিপুল সংখ্যক সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।


২০১১ সালের ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর লিবিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ২০১৪ সালে দেশটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তখন থেকে লিবিয়ার পূর্ব ও পশ্চিম অংশ শাসন করছে দুটি পৃথক প্রশাসন।


২০২১ সালে জাতিসংঘ-সমর্থিত প্রক্রিয়ার মাধ্যমে দিবেইবাহের নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠিত হয়। কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যর্থ প্রচেষ্টার পর লিবিয়ার পূর্ব অংশ তার বৈধতাকে স্বীকৃতি দেওয়া বন্ধ করে দেয়। এর ফলে দেশটিতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়।

গত মার্চের শুরুর দিকে লিবিয়ার তিনজন প্রধান নেতা বলেছিলেন, তারা একটি নতুন ঐক্যবদ্ধ সরকার গঠনের ‘প্রয়োজনীয়তার’ বিষয়ে সম্মত হয়েছেন, যা বিলম্বিত নির্বাচনের তত্ত্বাবধান করবে।


তবে জাতীয় নির্বাচন ছাড়া নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দিবেইবাহ।