Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › খেলার মাঠ › শঙ্কা নিয়েই সহ-অধিনায়ক তাসকিন

শঙ্কা নিয়েই সহ-অধিনায়ক তাসকিন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৪ মে, ২০২৪ 184
শঙ্কা নিয়েই সহ-অধিনায়ক তাসকিন

চোটের সঙ্গে লড়ছেন পেসার তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালে ড্রাইভ দিয়ে চোট পেয়েছিলেন তাসকিন। পরে যান হাসপাতালে। ব্যথা থাকায় সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি এই স্পিডস্টার। তাকে পর্যবেক্ষণে রেখেছিল চিকিৎসকরা। চোটের কারণে তাসকিনকে বিশ্বকাপ দলে রাখা নিয়েই সংশয় ছিল ।

তবে মঙ্গলবার ঘোষিত বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাসকিনকে। তাই প্রশ্ন উঠেছে, শঙ্কায় পড়া তাসকিন সরাসরি সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে গেলেন। আসলে তিনি কতটুকু সুস্থ কিংবা চোট থেকে ফিরতে কত সময় লাগবে তাসকিন আহমেদের। দল ঘোষণার পর এ বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।


তাসকিনকে সহ-অধিনায়ক করার বিষয়ে তিনি বলেন, এটি বিসিবির সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে অবহিত করা হয়েছে তাসকিন আহমেদকে সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।


প্রশ্ন করা হয়েছিল তাসকিনের অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হয়েছে কিনা, এর জবাবে লিপু বলেন, অবশ্যই তার অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হয়েছে। তিনি আরেক প্রজন্মের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি বিভাগের নেতৃত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে বিভিন্ন সংস্করণে। সে কারণেই তাকে নির্বাচন করা হয়েছে।


তাসকিনের ইনজুরি কাটিয়ে উঠতে কত সময় লাগতে পারে এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, মেডিকেল কমিটি এ সম্পর্কে আরও বেশি আপডেট দিতে পারবে। আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আশা রাখছি বিশ্বকাপ চলার কোনো একটি পর্যায়ে তিনি সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে।


লিপু বলেন, এবার আইসিসির নিয়মে দলগুলো একজন চোটাক্রান্ত খেলোয়াড়কে দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন এবং উনি যদি ভালো হয়ে ওঠেন, তাহলে ভালো। আর না হলে পরিবর্তন করা যাবে। সেজন্য তাসকিনকেও নেয়া হয়েছে।


যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাকসিনের খেলার সুযোগ আছে কিনা এমন প্রশ্নে গাজী আশরাফ লিপু বলেন, চিকিৎসকরা যে তথ্য দিচ্ছে তাতে মনে হচ্ছে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারবেন না।