Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › সব জিম্মির মুক্তি ছাড়া যুদ্ধবিরতিতে রাজি না ইসরায়েল

সব জিম্মির মুক্তি ছাড়া যুদ্ধবিরতিতে রাজি না ইসরায়েল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৮ এপ্রিল, ২০২৪ 185
সব জিম্মির মুক্তি ছাড়া যুদ্ধবিরতিতে রাজি না ইসরায়েল

সব জিম্মির মুক্তি ছাড়া যুদ্ধবিরতিতে রাজি হবে না ইসরায়েল। রোববার (৭ এপ্রিল) এমন মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের দাবিদাওয়া মেনে নেয়া মানে ৭ অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তির সুযোগ দেয়া।

নেতানিয়াহু এমন সময় এ ধরনের মন্তব্য করলেন যখন কায়রোয় মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়, নতুন করে যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে।


নেতানিয়াহুর দাবি, ইসরায়েল চুক্তিতে রাজি, নতি স্বীকারে নয়। বলেন, হামাসের এক্সট্রিম চাহিদা মেনে নেবেন না তারা। ফিলিস্তিনি সংগঠনটির ওপর চাপ দেয়ার আহ্বান জানান আন্তর্জাতিক মহলের প্রতি। তেলআবিবের পাশে থাকায় সাধুবাদ জানান যুক্তরাষ্ট্রের প্রতি। রণক্ষেত্রে সাফল্যের কথাও বলেন। জানান, হামাসের ২৪টি ব্যাটালিয়নের মধ্যে ১৯টি বিতাড়িত করেছে ইসরায়েলি সেনারা। বিজয় থেকে মাত্র এক কদম দূরে তেলআবিব- এমন দাবিও করেন।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, জিম্মিদের ফিরিয়ে না আনলে যুদ্ধবিরতি হবে না। এটা আমাদের সরকারের নীতি। ইসরায়েল নয়, হামাসের কারণেই বাধাগ্রস্ত হচ্ছে চুক্তি। হামাসের দাবি-দাওয়াগুলো এমন যে, যুদ্ধ বন্ধ হবে আবার তাদের অস্তিত্বও টিকে থাকবে। যাতে আমাদের নাগরিক ও সেনাদের জন্য হুমকি তৈরি করতে পারে। তবে তা হবে না।