Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের

সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৮ জুন, ২০২৪ 178
সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের

নিজ ভূখণ্ডের হুমকি মোকাবেলায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে রাশিয়া। প্রয়োজনে ব্যবহার করা হতে পারে পারমাণবিক অস্ত্রও। এমন হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (৫ জুন) সেন্ট পিটার্সবার্গে ছিল বার্ষিক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম। সেখানে বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলেন পুতিন। এসময় ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ এবং সেগুলো রাশিয়ায় ব্যবহারের অনুমতি দেয়ায় ক্ষোভ ঝাড়েন তিনি। হুমকি দেন পাল্টা পদক্ষেপের।


তিনি জানান, এবার পশ্চিমা টার্গেটে হামলার জন্য বিভিন্ন দেশকে অস্ত্র সরবরাহ করবে মস্কোও। তবে কোন কোন দেশকে অস্ত্র দেয়া হতে পারে, সেটি নিশ্চিত করেননি তিনি। উস্কানি না দিলে ন্যাটোভুক্ত দেশগুলোয় হামলার কোনো পরিকল্পনা নেই বলেও দাবি করেন পুতিন।


রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা ব্যবহার করেছে। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ২০ কিলোটনের দুটি বোমা ফেলেছে তারা। আমাদের কৌশলগত পরমাণু অস্ত্র ৭০ থেকে ৭৫ কিলোটনের। আমাদের বাধ্য করবেন না বা উস্কানি দেবেন না। আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য কেউ হুমকি তৈরি করলে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।