অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
হোম › আন্তর্জাতিক › সৌদির নতুন নিয়ম ওমরাহকারীদের জন্য

সৌদির নতুন নিয়ম ওমরাহকারীদের জন্য

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২৯ মার্চ, ২০২৪ 224
সৌদির নতুন নিয়ম ওমরাহকারীদের জন্য

পবিত্র রমজান মাসে সৌদি আরবে ঢল নেমেছে ওমরাহ যাত্রীদের। হজ মৌসুম ছাড়াই লাখ লাখ মুসল্লিকে নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম অবস্থা সৌদি সরকারের। তাই ওমরাহ করতে যাওয়া মুসল্লিদের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। নির্দিষ্ট কিছু জিনিস বহনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বুধবার (২৭ মার্চ) এক নির্দেশনায় বলেছে, ওমরাহ করতে আসা কেউ সৌদিতে লেজার, আতশবাজি, নকল মুদ্রা এবং অনিবন্ধিত ওষুধ নিয়ে প্রবেশ করতে পারবেন না। গালফ নিউজ বলছে, সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আল্লাহর মেহমানদের, সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করতে হবে, নিষিদ্ধ জিনিস বহন করা যাবে না।

মূলত সৌদিসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কার পবিত্র কাবা শরিফে ওমরাহ করতে যান। হজ বছরে মাত্র একবার করা গেলেও ওমরাহ করা যায় যে কোনো সময়। তবে পবিত্র রমজান মাসে ওমরাহকারীর সংখ্যা সাধারণত বেশ বৃদ্ধি পায়। ওমরাহ করার দুটি প্রধান শর্ত রয়েছে। সেগুলো হলো পবিত্র কাবাকে ঘিরে তাওয়াফ করা ও সাফাহ এবং মারওয়াহ পাহাড়ে সাতবার আসা-যাওয়া করা। এই পাহাড়গুলো কাবা শরিফের পূর্ব দরমজানে মুসল্লিদের ভিড় বাড়ায় এবার রমজানে একজন ব্যক্তিকে শুধু একবারই ওমরাহ করার অনুমতি দিচ্ছে সৌদি আরব। মূলত সব মুসল্লিকে ওমরাহ পালনের সুযোগ দিতে এবং ভিড় এড়াতে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। এর মধ্যেই নতুন নির্দেশনা দবিত্র রমজান মাসের প্রথমার্ধে ৮০ লাখেরও বেশি মুসলমান ওমরাহ পালন করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ ছাড়া হজ বছরের নির্দিষ্ট সময় পালন করা হলেও বছরের যে কোনো সময় মুসলমানরা ওমরাহ পালন করতে পারেন। আর বাধ্যতামূলক না হলেও ওমরাহ মুসলমানদের জন্য আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। আর তাই পবিত্র রমজান মাসে সৌদি আরবের অভ্যন্তরীণ ও বাইরে থেকে থেকে অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান ওমরাহ পালন ও নামাজ আদায়ের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদে ভিড় করেন।

লিংক কপি হয়েছে ✓