125
২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৭ মে, ২০২৪
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় খেলায় জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়ে সিরিজ জিতে নিলো বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তাওহিদ হৃদয়ের নান্দনিক অর্ধশতকের ওপর ভর করে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৯১ রানে ৮ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যান ফারাজ আকরাম। তার ১৯ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে।
মঙ্গলবার (৭ মে) জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেছিল বাংলাদশ। প্রথম বলেই উইকেটের পেছনে চার মেরে রানের খাতা খোলেন লিটন দাস। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। মুজারাবানির করা বলে স্কুপ খেলতে গিয়ে ব্যাটে লেগে ইন সাইড এজ হয়ে স্টাম্প ভেঙে যায় লিটনের। ফলে ১৫ বলে ১২ রান করেই ফিরতে হয় তাকে।
পরের ওভারে সিকান্দার রাজাকে চার মেরে ভালো শুরুর আভাস দিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন বল পরে রাজার স্কিড করে ভেতরে ঢোকা আর্ম বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শান্ত। ফলে ৪ বলে ৬ রান করেই ফিরতে হয় তাকে। এরপর একপ্রান্ত আগলে রাখা তানজিদ হাসান তামিমও হতাশ করেছেন টাইগার ভক্তদের।
তাকে নিজের শিকার বানিয়েছেন ফারাজ আকরাম। উইকেট থেকে বেরিয়ে মিড উইকেট দিয়ে ছক্কা মারতে গিয়ে ক্লাইভ মাদান্দের হাতে ক্যাচ দেন তামিম। ফলে ২২ বল ২১ রানের ইনিংস শেষ হয় তার। এরপর বাংলাদেশের ইনিংস টানেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। হৃদয় শুরুতে ধরে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে হাতখুলে খেলতে থাকেন। ৩৪ বলে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন। জাকের অবশ্য ক্রেইগ আরভিন ও ব্র্যায়ান বেনেটের ভুল বোঝাবুঝিতে জীবন পেয়েছেন মিড উইকেটে।
১৯তম ওভারের দ্বিতীয় বলে স্কুপ করে মুজারাবানিকে ৪ মারেন হৃদয়। পরের বলেই দারুণ এক ইয়র্কারে তাকে বোল্ড করে ফেরান জিম্বাবুয়ের এই পেসার। ফলে হৃদয়ের ইনিংস শেষ হয় ৩৮ বলে ৫৭ রানে। দুই বল পর আরেকটি ইয়র্কারে জাকেরের স্টাম্প ভাঙেন মুজারাবানি। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থেকে আউট হয়েছেন জাকের। মাত্র ১৪ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার মুজারাবানি। টি–টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার সেরা বোলিং। শেষ ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ ও রিশাদ হোসেন মিলে ১৬ রান নিলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রানে।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি জিম্বাবুয়ে। সফরকারীরা দলীয় ৫০ রানের আগেই হারায় উপরের সারির ৪ ব্যাটারকে। একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন তাদিওনাশে মারুমানি। এই ওপেনার আউট হয়ে ফিরে গেলে আবারও শুরু হয় ব্যাটারদের আসা যাওয়া।
ক্লাইভ মাদান্দে ১১ ও জোনাথন ক্যাম্পবেল ফেরেন ২১ রান করে। ৯১ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পরও জিম্বাবুয়েকে জয়ের পথে রেখেছিলেন ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ আকরাম। এই দুজনে ২৮ বলেই পঞ্চাশ রানের জুটি গড়েন। শেষ দুই ওভারে তাদের প্রয়োজন ছিল ২৭ রান।
যদি তাসকিন আহমেদের করা ১৯তম ওভারে মোটে ৬ রান নিতে পারেন এই দুই ব্যাটার। ২০তম ওভারের প্রথম বলেই মাসাকাদজা ১৩ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে ফিরলে এই জুটি ভাঙে ৫৪ রানে। সেই সঙ্গে জিম্বাবুয়ের জয়ের আশাও নিভে যায়। শেষ পর্যন্ত তারা হারে ৯ রানের ব্যবধানে।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
- Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
- ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয়
- পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন
- পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
- যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক
- আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী
- প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন
- ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার
- ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”





