Columbus, ৩০ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS ডলি পার্টনের প্রয়াণে বিশ্বসংগীতে শোকের ছায়া মানবাধিকার কমিশন ও সম্পত্তি হস্তান্তর বিল সংশোধিত আকারে পাসের সুপারিশ মানবপাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু যাত্রাবাড়ী হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ ‘আয়নাঘর’ আর ফিরতে দেওয়া হবে না: রাষ্ট্রপতি
হোম আমেরিকা “মুনা কনভেনশন ২০২৪ আগামী ৯, ১০ ও ১১ আগস্ট”

“মুনা কনভেনশন ২০২৪ আগামী ৯, ১০ ও ১১ আগস্ট”

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১৯ এএম, ২৪ এপ্রিল, ২০২৪ 183
“মুনা কনভেনশন ২০২৪ আগামী ৯, ১০ ও ১১ আগস্ট”

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা কনভেনশন ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ’ইসলাম, পিস এন্ড জাস্টিস ফর হিউম্যানিটি’ এই স্লোগানকে সামনে রেখে এবারের কনভেনশনটির আয়োজন করা হচ্ছে।

আগামী ৯, ১০ ও ১১ আগস্ট ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে এই কনভেনশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজকরা।

আয়োজকরা জানান এবারের কনভেনশনে ৩০ জনের মতো আন্তর্জাতিক ইসলামি স্কলারদের বিষয়ভিত্তিক আলোচনার আয়োজন করা হবে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ হাজারেরও বেশি ডেলিগেটস এই কনভেনশনে যোগ দিতে পারবেন বলে জানিয়েছে আয়োজকরা।

আয়োজকরা আরো জানান, এবারের কনভেনশনে ইয়ুথদের জন্য আলাদা কনফারেন্স, প্যারালাল সেশন, ইয়াং সিস্টারস সেশন, হেলথ ক্লিনিক, হালাল ফুড কর্ণার, চিলড্রেন লার্ন এন্ড ফান প্রোগ্রাম এবং বাজার এন্ড এক্সপোর বিশেষ ব্যবস্থা করা হবে।

আগামী ৩১ মে এর মধ্যে ‘মুনা কনভেনশন ২০২৪’ এর রেজিস্ট্রেশনে থাকছে ২৫% পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা।