অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ শ্রীমঙ্গলের মহিউদ্দিন ঝাড়ুসহ ১১ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ‘ভেতরে দালাল রেখে যুদ্ধে জেতা যায় না’, অর্জুন সিংয়ের হুমকির পর আসিফ মাহমুদ শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
হোম › আমেরিকা › ২৯ ও ৩০ আগস্টেরের পেনসিলভেনিয়া বইমেলা স্থগিত ঘোষণা মূল আয়োজকদের | নতুন তারিখ জানানো হবে পরে

২৯ ও ৩০ আগস্টেরের পেনসিলভেনিয়া বইমেলা স্থগিত ঘোষণা মূল আয়োজকদের | নতুন তারিখ জানানো হবে পরে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৭ আগস্ট, ২০২৬ 519
২৯ ও ৩০ আগস্টেরের পেনসিলভেনিয়া বইমেলা স্থগিত ঘোষণা মূল আয়োজকদের | নতুন তারিখ জানানো হবে পরে

নিজস্ব প্রতিবেদক, পেনসিলভেনিয়া ॥

পেনসিলভেনিয়ায় বহুল প্রত্যাশিত ‘পেনসিলভেনিয়া বইমেলা ২০২৬’ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে বইমেলার মূল আয়োজক পরিষদ। আয়োজকদের মধ্যে তৈরি হওয়া মতবিরোধ ও সাংগঠনিক জটিলতার পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত ২৯ ও ৩০ আগস্টের বইমেলা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী বইমেলার নতুন তারিখ ও সময়সূচি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে মূল আয়োজক পরিষদ।


মূল আয়োজকদের প্রকাশিত লিখিত বক্তব্যে বলা হয়েছে, বইমেলাকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে এর আগে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দেখা দিলেও আলোচনার মাধ্যমে সেগুলো সমাধানের চেষ্টা করা হয়। তবে ১৯ আগস্ট, বুধবার অনুষ্ঠিত একটি বৈঠকের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে আয়োজকদের বক্তব্যে উল্লেখ করা হয়েছে।


লিখিত বক্তব্যে বইমেলার মূল সংগঠকরা বলেন জলি দাসের অসৌজন্যমূলক আচরণ এবং মূল আয়োজক পরিষদের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়া বইমেলার বিভিন্ন বিষয়—অনুষ্ঠানসূচি, শিল্পী, অতিথি ও সাংগঠনিক কার্যক্রম—নির্ধারণের অভিযোগ তোলা হয়েছে। এছাড়া বইমেলাকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ব্র্যান্ডিং করার প্রচেষ্টার বিষয়েও আপত্তি জানানো হয়েছে। এসব বিষয় নিয়ে মূল আয়োজক পরিষদের মধ্যে অসন্তোষ তৈরি হয় বলে লিখিত বক্তব্যে দাবি করা হয়েছে।


আয়োজক পরিষদের ভাষ্য অনুযায়ী, একটি সর্বজনীন বইমেলা আয়োজনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, সম্মিলিত সিদ্ধান্ত এবং পেনসিলভেনিয়ার পুরো বাংলা কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে কমিউনিটির সম্মিলিত স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


মূল আয়োজক পরিষদ আরও জানিয়েছে, তাদের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বইমেলা আয়োজন করা নয়; বরং পেনসিলভেনিয়ার বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি সর্বজনীন, গ্রহণযোগ্য ও সুন্দর সাংস্কৃতিক আয়োজন তৈরি করা। সে লক্ষ্যেই ভবিষ্যৎ আয়োজনের বিষয়ে নতুন করে পরিকল্পনা ও সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।


এদিকে পূর্বনির্ধারিত ২৯ ও ৩০ আগস্টের বইমেলা স্থগিত হওয়ায় যারা বইমেলার প্রস্তুতি নিয়েছিলেন, তাদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে মূল আয়োজক পরিষদ জানিয়েছে, পরবর্তী আয়োজনের নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।


আয়োজকদের পক্ষ থেকে পেনসিলভেনিয়ার সর্বস্তরের বাংলা কমিউনিটি, সাহিত্যপ্রেমী, লেখক, প্রকাশক, সংস্কৃতিকর্মী ও সাধারণ দর্শনার্থীদের প্রতি সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।


মূল আয়োজক পরিষদের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ২৯ ও ৩০ আগস্টের নির্ধারিত বইমেলার পর্দা আপাতত নামলেও, নতুন পরিকল্পনায় আরও বৃহৎ ও সর্বজনীন আয়োজনে বইমেলা ফিরে আসবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

লিংক কপি হয়েছে ✓
ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে ◷ ৬ ঘণ্টা ১৫ মিনিট আগে থ্যাংকসগিভিংয়ে দুই উপকূলে ঝড়, ২২ কোটির বেশি মানুষ ঝুঁকিতে, যাত্রায় বিপত্তি থ্যাংকসগিভিংয়ে দুই উপকূলে ঝড়, ২২ কোটির বেশি মানুষ ঝুঁকিতে, যাত্রায় বিপত্তি ◷ ৭ ঘণ্টা ৪৫ মিনিট আগে ১০০ বছরের ইতিহাসে প্রথমবার আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মেসির থ্যাংকসগিভিং প্যারেড, হবে শনিবার ১০০ বছরের ইতিহাসে প্রথমবার আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মেসির থ্যাংকসগিভিং প্যারেড, হবে শনিবার ◷ ৭ ঘণ্টা ৪৫ মিনিট আগে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে ৩.৮%, সুদহার বাড়ানোর পথে ফেড যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে ৩.৮%, সুদহার বাড়ানোর পথে ফেড ◷ ১৮ ঘণ্টা ১০ মিনিট আগে মিসিসিপি উপকূলে ছোট বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জন নিহত মিসিসিপি উপকূলে ছোট বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জন নিহত ◷ ১ দিন আগে থ্যাঙ্কসগিভিংয়ে নিউইয়র্কে ঝড়ের শঙ্কা: ৬০ মাইল বেগে বাতাস, বন্যার সতর্কতা থ্যাঙ্কসগিভিংয়ে নিউইয়র্কে ঝড়ের শঙ্কা: ৬০ মাইল বেগে বাতাস, বন্যার সতর্কতা ◷ ১ দিন আগে